রবিবার, ১৭ মে ২০২৬

ইসকন নিয়ে কটূক্তি, কারাগারে বিশ্ববিদ্যালয় শিক্ষকসহ ৫

ধর্মীয় সংগঠন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনশাসনেস (ইসকন) এর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।২০২১ সালের ২৩ আগস্ট তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন অভিযুক্তদের বিরুদ্ধে।

রোববার (১৭ জুলাই) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তারা। আদালত উভয়পক্ষের শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তারা হলেন- বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, ভিআইপি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রবীর কান্তি চৌধুরী ওরফে সঞ্জয় চৌধুরী, সুশীল দে টিটু, সুভাষ মুহুরী ও সদীপ দে।

আদালত সূত্রে জানা যায়, সামজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি ও উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার ঘটনায় ২০২১ সালের ২৩ আগস্ট ইসকনের পক্ষে নন্দনকানন রাধামাধব ও গৌর নিতাই মন্দিরের সাধারণ সম্পাদক তারণ নিত্যানন্দ দাস ব্রহ্মচারী বাদী হয়ে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে কাউন্টার টেররিজমকে তদন্তের নির্দেশ দেন। মামলাটি তদন্ত শেষে গত ২৫ এপ্রিল আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেররিজম। আদালত অভিযোগপত্র গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী শুভাশীষ শর্মা বলেন, আসামিরা নিজের ফেসবুক অ্যাকাউন্ট এবং প্রবর্তক সংঘ বাঁচাও নামে একটি ফেসবুক পেজে ইসকন ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর বিরুদ্ধে কটূক্তি, মানহানিকর ও উসকানিমূলক বক্তব্য দেন। এ ঘটনায় আদালতে মামলা করা হলে মামলাটি তদন্ত শেষে গত ২৫ এপ্রিল আদালতে ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে কাউন্টার টেররিজম। আদালত আসামির বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে উভয় পক্ষের শুনানি শেষে ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...