শনিবার, ২ মে ২০২৬

ফটিকছড়িতে ব্যবসায়ীকে হত্যা করে দুর্ঘটনা বলে চালিয়ে যাওয়ার চেষ্টা 

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়ির বাগান বাজার ইউনিয়নের পাতাছড়া এলাকায় কবির (২৬) নামে এক লেবু ব্যবসায়ীকে কৌশলে হত্যা করে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে মর্মে চালিয়ে দেয়ার চেষ্টা ব্যর্থ হয়েছে।

নিহত কবির ইউনিয়নের ৯ নং ওয়ার্ড পাতাছড়া এলাকার আব্দুল মান্নানের পুত্র।

স্থানীয়রা জানান, ১৬ জুলাই শনিবার দিবাগত রাত সাড়ে বারোটার সময় স্থানীয় কালাপানী এলাকায় মিশু নামের এক ব্যক্তি কবিরের পিতাকে ফোন করে জানান তার ছেলে ভাঙ্গা টাওয়ারের সেগুন বাগান এলাকায় মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছে। খবর পেয়ে পরিবার লোকজন গিয়ে লাশ উদ্ধার করে ঘরে নিয়ে আসে। পরদিন রবিবার সকাল সাড়ে ৯টায় জানাজার সময় নির্ধারণ করা হয়। জানাযার পূর্বে মৃতদেহ গোসলের জন্য নেয়া হলে শরীরের বিভিন্ন স্থানে একাধিক কোপ দেখতে পাওয়া যায়।

বিষয়টি সন্দেহজনক হওয়ায় সাথে সাথে প্রশাসনকে অবহিত করা হয। খবর পেয়ে হাটহাজারী সার্কেলের এএসপি শাহাদাত হোসেন, ভূজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারুকী, দাতঁমারা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মনির হোসেনসহ পুলিশের একটি দল নিহতের বাড়ীতে উপস্থিত হন। এ সময় নিহতের শরীরের অবস্থা দেখে তাদেরও সন্দেহ হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

জানতে চাইলে ভুজপুর থানার ওসি হেলাল উদ্দিন ফারকী বলেন, প্রাথমিকভাবে কবিরকে হত্যা করার আলামত পাওয়া গেছে। এ বিষয়ে আরো তদন্ত চালানো হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মামুনুল ইসলাম মামুন, এক ফুটবল শিল্পীর বিদায়

দেশের ফুটবলে যে কয়জন ফুটবলার নিজস্ব স্বকীয়তায় অনন্য উচ্চতায়...

শারজায় স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চ্যাম্পিয়ন চট্টগ্রাম এফসি

সংযুক্ত আরব আমিরাতের শারজায় ইউজড অটো স্পেয়ার পার্টস অ্যাসোসিয়েশনের...

বন্ধ হওয়া কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

দেশে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো ফের চালুর উদ্যোগ নেওয়া...

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে...

আরও পড়ুন

কক্সবাজার মেরিন ড্রাইভে দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের শিক্ষক নিহত

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় কর্ণফুলী এ জে চৌধুরী কলেজের আইসিটি বিষয়ের প্রদর্শক মনসুর আহমেদ আজাদ (২৮) নিহত হয়েছেন।শুক্রবার (১ মে) দুপুর তিনটার...

চান্দগাঁওয়ে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসিফ গ্রেপ্তার

চান্দগাঁও থানাধীন চান্দগাঁও আবাসিক এলাকা থেকে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ.কে.এম আসিফুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।আজ শুক্রবার ১ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে...

স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের দাবি

স্বাধীন সাংবাদিকতা, সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন চট্টগ্রামের সাংবাদিক নেতৃবৃন্দ। একইসাথে ৫ আগস্টের পর চট্টগ্রামসহ সাংবাদিক সারাদেশে...

গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়: চসিক মেয়র 

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়।শুক্রবার চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে...