রবিবার, ১৭ মে ২০২৬

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার বাচ্চুর ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কমান্ডার ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাচ্চু (৭০) ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)।

শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে উপজেলার হাদিফকিরহাটে নিজ বাসায় মারা যান তিনি। বাচ্চু উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের পদুয়া গ্রামের মরহুম ডা. বদিউল আলমের পুত্র।

একইদিন বিকাল ৪টায় মির্জা বাজার ইসলামীয়া দাখিল মাদরাসা মাঠে প্রথম ও বাদে আছর পদুয়া গ্রামে দ্বিতীয় জানাযা শেষে গার্ড অব অনার দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় পাারিবারিক করবস্থানে দাফন করা হয়।

জানা যায় , উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কবির আহম্মদ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, ওয়াহেদপুর ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, মিরসরাই উপজেলা আওয়ামীলীগ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...