মিরসরাইয়ে পাহাড়ি গহীন জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে।
শনিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর হরিঙ্গা টিলা এলাকায় অর্ধ গলিত মৃত দেহটি উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ । প্রাথমিকভাবে উদ্ধারকৃত লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
জোরারগঞ্জ থানা উপ-পরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, পূর্ব অলিনগর এলাকার গহীন পাহাড়ি জঙ্গলে একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দিলে। অজ্ঞাত লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। লোকটির গায়ে শার্ট, পরনে লুঙ্গি ও মাথায় টুপি রয়েছে।
ধারণা করা যাচ্ছে কয়েকদিন আগে সে মারা যায়। তবে পরিচয় পাওয়া যায়নি। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) মর্গে প্রেরণ করা হবে।
