মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

বান্দরবা‌নে একজনকে গলা কেটে হত্যা

মোঃ শহীদুল ইসলাম,বান্দরবান জেলা প্রতিনিধি।

বান্দরবানে নতুন জামছড়ি ইউনিয়নের বাঘমারা হেডম্যান পাড়ায় শৈ চিং মং (৪০) নামে একজনকে জবাই করে হত্যা করেছে দূর্বৃত্তরা। ১৪জুলাই দিবাগত রাত ১টায় বান্দরবান সদর উপজেলা নব গঠিত জামছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বাঘমারা হেডম্যান পাড়ায় এ হত্যা কান্ডের ঘটনাটি ঘটে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান ১৫জুলাই সকাল ১০টা নিহতের নিজ ঘর থেকে পুলিশ গলাকাটা লাশটি উদ্ধার করে।

জামছড়ি ইউনিয়ন এর চেয়ারম্যান ক্যসিং শৈ মার্মা ও নিহতের পারিবারিক সুত্রে জানা যায় তিনি মূলত বর্গাচাষী কৃষক ও খণ্ডকালীন সময়ে ইলেক্ট্রিশিয়ান এর কাজ করতেন। ২০বছর আগে লামা-রুপসী পাড়া থেকে এসে ঘর জামাই হিসেবে বাঘমারা হেডম্যান পাড়ায় বসবাস করছেন।

নিহতের স্ত্রী উম্যানু মার্মা (৩৬) বলেন তিনি রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে গেলে মুখোশদারী ৩জন লোক গভীর রাতে ঘরে ঢুকে তার স্বামীকে গলাকেটে হত্যা করে।

প্রতিবেশী আহ্লা মং মার্মা (৫০) বলেন রাত দেড়টায় তাকে ডেকে মৃতের স্ত্রী উম্যানু মার্মা বলেন যে তার স্বামীকে সন্ত্রাসীর জবাই করে হত্যা করেছে। তখন তিনি ভয়ে তাদেরকে পাশের বাড়ীতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

হত্যাকান্ডের বিষয়ে জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অশোক কুমার পাল জানান হত্যাকান্ডের ঘটনাটি রহস্যজনক, এ বিষয়ে পুলিশের বিশেষ টিম জিজ্ঞাসাবাদের কাজ করছে। যেহেতু হত্যাকান্ডের ঘটনা তদন্তাধীন আছে সে জন্য এখনো কিছু বলা যাচ্ছে না।

সে কোন রাজনৈতিক দলের সদস্য কিনা,পাহাড়ি কোন সন্ত্রাসী গোস্টির কাজ কিনা,নিহতের স্ত্রীর সাক্ষ্য সহ আরো অনেক বিষয় আছে যা তদন্তে আসবে। সুত্রে জানানো হয় লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চমেক হাসপাতালে স্ত্রীর লাশ রেখে পালালেন স্বামী

পরিবারের অমতে তিন-চার মাস আগে একই জেলার (গাইবান্ধা) ছেলেকে...

রান্না ঘরে তেলাপোকা-ইঁদুরের দৌরাত্ম্য: চেরাগি রেস্তোরাঁকে ১ লাখ জরিমানা

নগরীর চেরাগী পাহাড় মোড়স্থ চেরাগি রেস্তোরাঁয় অভিযানে রান্নাঘরে নোংরা-অপরিচ্ছন্ন...

স্ত্রী ঝাগড়া করে চলে গেল বাপের বাড়ি, বাসায় অভিমানে স্বামীর আত্মহত্যা

নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা চর রাঙ্গামাটিয়া এলাকায় ঝগড়া করে...

বোয়ালখালীতে টেম্পোর সঙ্গে ধাক্কা, খুলে পড়লো পর্যটক এক্সপ্রেসের দরজা

বোয়ালখালীতে রেললাইন ঘেঁষে পার্কিং করে রাখা একটি সিএনজিচালিত টেম্পোর...

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

আরও পড়ুন

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর উদ্যোগে আজ রবিবার (২৪ আগস্ট ২০২৬) রামগড় জোন সদরে মাসিক নিরাপত্তা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।রামগড়...

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে উঠে বাহিনীর কর্মকর্তাদের পদোন্নতির ওপর জোর দিয়েছেন।এ ক্ষেত্রে তিনি অফিসারদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলি, শৃঙ্খলার...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...