আনোয়ারা উপজেলায় মাদ্রাসার অধ্যক্ষের রুমে রহস্যজনকভাবে আগুন লাগার আগুন ঘটনা ঘটেছে। এতে পুড়ে গেছে নগদ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র।
বুধবার (১৩ জুলাই) রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে উপজেলার ভিংরুল জামেউল উলুম মাদ্রাসায় এই ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইলিয়াস বলেন, আমি প্রতিদিনই মাদ্রাসায় আমার রুমে থাকি কিন্তু গতরাতে আমি ছিলাম না। রাতে আগুন লাগার খবর পেয়ে এসে দেখি আমার রুমের সব কিছু পুড়ে গেছে। আশেপাশের দেওয়ালে কেরোসিনের চিহ্ন এবং ঘ্রাণ রয়েছে। আগুন লেগে ৩লক্ষ ৩১হাজার নগদ টাকাসহ ১০-১২লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় আগুন লেগে আমার রুম এবং আমার পাশের রুম পুড়ে যায়।
এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা মোহাম্মদ হাসান বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের ফোর্স ঘটনাস্থলে যায়। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। আগুনে প্রাথমিক ভাবে ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ণয় করা যায়নি।
