শনিবার, ৮ আগস্ট ২০২৬

সিইউএফএলের বর্জ্যের পানিতে কপাল পুড়ল মৎস্যজীবিদের

মরল ছয় পুকুরের মাছ

নিজস্ব প্রতিবেদক

চিটাগং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এর বর্জ্যের পানিতে সিইউএফএল এলাকার আশেপাশের মৎস্য খামারে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়েছে। এতে কপাল পুড়ল স্থানীয় মৎস্যজীবীদের।

গত মঙ্গলবার (১২ জুলাই) উপজেলার বারশত  ইউনিয়নের ১নং গবাদিয়া ওয়ার্ডের দুধকুমড়া বেরিবাধের পূর্ব পাশে সিইউএফএলের বর্জ্যের পানি ঢুকে ৬টি পুকুর মাছ মারা যায়।

সরেজমিনে পুকুরগুলো ঘুরে দেখা যায়, মাছ মরে পুকুরগুলোতে সাদা হয়ে আছে৷ সকাল থেকে মাছগুলো পুকুর থেকে তুলে পারে স্তুপ করে রাখা হয়েছে। দুর্গন্ধে ভরে গেছে আশপাশ।

ক্ষতিগ্রস্থ জসিম উদ্দিন খান বলেন, আমার দুই খানির প্রজেক্টে চিংড়ি, কোরাল, টেংরা, তেলাপিয়া, রুই, কার্পোসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে প্রায় ৭লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।

খোরশেদ আলম নামের আরেক ক্ষতিগ্রস্থ বলেন, আমার ৩ কানির প্রজেক্টে প্রায় ৩লক্ষ টাকার মাছ মারা গেছে।

এছাড়াও অন্যান্য ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে জানা যায়, অন্যান্য সময় বর্জ্যের পানি ছাড়ার আগে লাল পতাকা টাঙ্গিয়ে দেওয়া হতো কিন্তু এবার পতাকা টাঙ্গানো হয়নি। এভাবে পূর্ব সতর্কতা ছাড়া বর্জ্যের পানি ছাড়ায় আমরা পানি আটকানোর কোনো ব্যবস্থা করতে পারিনি। ফলে আমরা খুব ক্ষতিগ্রস্থ হয়েছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ বলেন, এটা সিইউএফএলের নিত্যদিনের কাজ। তাদের এমন কাজে স্থানীয়রা সব সময় ক্ষতিগ্রস্থ হচ্ছে। বুধবার সকালে সিইউএফএল কতৃপক্ষ পুকুর গুলো থেকে নমুনা সংগ্রহ করে নিয়ে গেছে। আমি বিষয়টি দেখবো।

এবিষয়ে সিইউএফএলের এমডি আখতারুজ্জামান বলেন, সিইউএফএল থেকে বিষয়টি যাচাই বাছায়ের জন্য প্রতিনিধি পাঠানো হয়েছে। আমরা বিষয়টি দেখছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...