শনিবার, ৮ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে ইউপিডিএফ-জেএসএস বন্দুক যুদ্ধ, নিহত-১ 

নিজস্ব প্রতিবেদক

খাগড়াছড়ি পার্বত্য জেলার দীঘিনালায় দূর্গম বাবুছড়া ইউনিয়নের জারুলিয়াছড়ির পাকজ্জ্যাছড়ি গ্রামে ইউনাইট্রেড ডেমোক্রেটি ফ্রন্ট( প্রসিত) ও জনসংহতি সমিতি (সন্তু ) দলের মধ্যে ভয়াবহ বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এতে একজন নিহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকালে পাহাড়ের আঞ্চলিক দুই সংগঠনের মধ্যে এই ঘটনা ঘটে।

আধা ঘণ্টাব্যাপী চলা যুদ্ধে ইউপিডিএফ প্রসিত দলের পোস্ট কালেক্টর জীবন ত্রিপুরা (২৬) নিহত হয়েছে বলে নিশ্চিত করে ইউপিডিএফ। নিহত জীবন ত্রিপুরা রাঙামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা বলে জানা যায়।

ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা জানায়, নিহত জীবন ত্রিপুরা সাংগঠনিক কাজে দীঘিনালা যাচ্ছিলেন এ সময় ধনপাতা নামক এলাকায় পৌঁছতেই ওঁত পেতে থাকা জেএসএস সন্ত্রাসীরা কোন ধরনের উসকানি ছাড়াই অর্তকিত গুলি বর্ষণ শুরু করে । ঘটনাস্থলে ইউপিডিএফ কর্মী জীবন ত্রিপুরা নিহত হয়। এদিকে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউপিডিএফ। তারা অবিলম্বে খুনের রাজনীতি বন্ধের জন্যে সন্তু লারমার প্রতি আহবান জানিয়েছেন। নিহত ইউপিডিএফ সদস্য জীবন ত্রিপুরার মরদেহটি ইউপিডিএফ সরিয়ে নিয়েছে বলে জানান স্থানীয়রা ।

এদিকে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহম্মদ জানিয়েছেন, তিনি ঘটনা সম্পর্কে অবহিত নন। উভয় দল ছড়িয়ে ছিটিয়ে অবস্থান নেওয়ায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

আলীকদম সীমান্তে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ, অর্ধেক ভাড়ায় যাতায়াতের সুযোগ

দুর্গম পাহাড়ি অঞ্চলের মানুষের নিরাপদ, সহজ ও নিয়মিত যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন ও ১৭ ইসিবি-এর যৌথ উদ্যোগে আজ একটি...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...