শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ব্রাজিল মাঠে নামছে রাতে, ভোরে আর্জেন্টিনা

ক্রীড়া প্রতিবেদক

কলম্বিয়ায় চলছে মেয়েদের কোপা আমেরিকা। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচেই গত রোববার (১০ জুলাই) একে অপরের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা-ব্রাজিল।

দারুণ দাপটের সঙ্গে সেই ম্যাচে আর্জেন্টিনাকে ৪-০ গোলে হারিয়েছিল ব্রাজিল। এবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে দুই দল।

বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টায় উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। অন্যদিকে বুধবার ভোর ৬টায় পেরুর মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে।

আসরের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে বড় ব্যবধানে হারিয়ে বি গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। মেয়েদের কোপা আমেরিকায় ইতিহাসও ব্রাজিলের পক্ষে। এখন পর্যন্ত এই প্রতিযোগিতার আট আসরের মধ্যে সাতটির শিরোপাই উঠেছে সেলেসাওদের হাতে।

এদিকে প্রথম ম্যাচে হেরে বেশ বিপদেই পড়েছে আর্জেন্টিনা। গ্রুপের তলানিতে থেকেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে তারা। ২০০৬ সালে নিজেদের একমাত্র কোপা শিরোপা জয় করেছিলেন আর্জেন্টিনার মেয়েরা। সেই সুখস্মৃতি ফিরিয়ে আনতে এই ম্যাচ দিয়ে অবশ্যই জয়ের ধারায় ফিরতে হবে তাদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস...

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...