আনোয়ারা উপজেলায় পুকুরের পানিতে ডুবে আহমদ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টা দিকে উপজেলার বরুমচড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের হাজী ছিদ্দিক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে।
আহমদ ওই এলাকার রাজমিস্ত্রী মোঃ ইছহাকের ছেলে।
স্থানীয় বাসিন্দা আবুল হাসনাত জানান, সকালে বাসা থেকে খেলতে বের হয় শিশু আহমদ । বেলা ১১টার পরেও ঘরে না ফেরায় খোঁজাখুঁজি করে পরিবারের লোকজন। এক পর্যায়ে বাড়ির সামনে পুকুরে তার লাশ ভাসতে দেখা তারা। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম খোকন জানান, বিষয়টা আমি শুনেছি। তারপর ওদিকে যাওয়ার সময় বাচ্চাটাকে আনোয়ারা মেডিকেলে নিয়ে যাওয়া অবস্থায় পরিবারের সাথে দেখা হয়। এমন মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত।
