আনোয়ারায় নসিমন গাড়ির ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার (০৯ জুলাই) বিকালে সাড়ে তিনটার দিকে উপজেলার মালঘর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
জানা যায়, দুপুরে চট্টগ্রাম শহর থেকে লোহাগাড়ার আমিরাবাদের উদ্দেশ্যে মোটরসাইকেল যোগে রওনা দেন তিন যুবক ।হাইলধর ইউনিয়নের মালঘর বাজার এলাকায় আসলে দ্রুতগামী নসিমন গাড়ির সাথে ধাক্কা লাগে মোটরসাইকেলের । এতে আহত হয় তিন মোটরসাইকেল আরোহী। স্থানীয়রা গুরুতর আহত একজনকে উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। বাকি দুইজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত আবু হানিফ লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মোঃ ইব্রাহীম এর ছেলে।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতব্যরত চিকিৎসক ডাঃ সাথী দেবী বলেন, গুরুতর আহত অবস্থায় একজনকে নিয়ে আসা হয় । হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
