শনিবার, ৮ আগস্ট ২০২৬

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে আহত ৩৫, এলাকায় আতঙ্ক 

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে শিশু, কিশোর, বৃদ্ধ সহ অন্তত ৩৫জন আহত হয়েছে।

উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের ইসলামপুর, পূর্ব হিঙ্গুলী ও করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামে এই ঘটনা ঘটেছে। আহদের প্রাথমিক চিকিৎসা জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়েছে।

আহতরা হলেন, বারইয়ারহাট পৌরসভার ইসলামপুর এলাকার খানসাবের মেয়ে রাজিয়া সুলতানা (১৩), পূর্ব হিঙ্গুলীর খোকনের পুত্র রেজাউল (১১), হান্নানের মেয়ে মারুফা আক্তার (৩), মাইমুনা খাতুন (৭), রুবেলের মেয়ে প্রমি (৯), দক্ষিণ অলিনগর গ্রামের মো. ইউসুফের মেয়ে লামিয়া (৯), ইসলামপুরের জামশেদ আলমের পুত্র মো. আরিয়ান (৩), নজরুল ইসলামের পুত্র মঞ্জুর মোর্শেদ (২০), মো. শহীদের পুত্র সায়মন (১৮), পূর্ব হিঙ্গুলীর ছেরাজুল হকের পুত্র আব্দুর রব (৮৪), দক্ষিণ অলিনগরের সিরাজুল হকের পুত্র আবু জাফর (৭০), ইসলামপুরের মো. রুবেলের পুত্র অভি (১৮), দক্ষিণ অলি নগরের আবুল হোসেনের পুত্র জুনায়েদ হোসেন (৮), কামরুল ইসলামের পুত্র নাহিদুল ইসলাম (৯), পূর্ব হিঙ্গুলীর বেলাল হোসেনের মেয়ে বিবি ফাতেমা (৫০), দক্ষিণ অলিনগরের মো. সাইদুলের মেয়ে বিবি খতিজা (৩২), রেজাউল করিমের মেয়ে বিবি আমেনা (১২), চৌধুরী বদিউল আলমের মেয়ে তারা মনি (৬)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া সওদাগর বলেন, পূর্ব হিঙ্গুলী ও পাশ্ববর্তী করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের কিছু লোক জনকে একটি পাগলা কুকুর কামড় দিয়েছে। কুকুরের ভয়ে পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার দুপুর পর্যন্ত কুকুরের কামড়ে আহত হয়ে ৩৫জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ইনজেকশন লিখে দেওয়া হয়েছে। সাধারণ কুকুর কামড় কিংবা শরীরের কোন অংশে আচড় দিলে ৫টি ইনজেকশন পুশ করতে হয়। কামড়ের সাথে সাথে একটি, পরে ক্রমান্বয়ে বাকি ইনজেকশন নিতে হয়।

তিনি আরো বলেন, কুকুরে কামড় দিলে প্রথমে ক্ষতস্থানে ২০ মিনিট ধরে ভালো করে সাবান ধুতে হবে। এরপর চিকিৎসককের শরনাপন্ন হয়ে ইনজেকশন নিতে হবে। তা নাহলে জলাতঙ্ক রোগ হওয়ার আংশকা বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...