শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

রাউজানে জমে উঠেছে কোরবানি পশুর হাটগুলো

রায়হান ইসলাম, রাউজান

ঈদুল আযহার আর মাত্র ২ দিন বাকি।কোরবানির ঈদকে গিরে চট্টগ্রামের রাউজান উপজেলায় জমে উঠেছে পশুর হাটগুলো।

গত কয়েক দিন হাটগুলেতো তেমন একটা মানুষের আনাগোনা না থাকলেও ঈদ ঘনিয়ে আসায় ক্রেতারা ভিড় করছেন পশুর হাটগুলোতে।

প্রতিদিন উপজেলার ১৬ টি স্থায়ী ও অস্থায়ী পশুর হাটে প্রচুর গরু উঠতে দেখা গেছে। প্রায় প্রতিটি হাটে বিপুল পরিমাণ দেশি গরুর আধিপত্য দেখা গেছে। হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি।

বিক্রেতারা জানান, দেশে কয়েকবছর দরে কোরবানির জন্য পাশ্ববর্তী দেশ ভারত, মায়ানমার,ভূটানসহ বাহিরের দেশ থেকে গরু-মহিষ আসছে না। ফলে এখন কোরবানির বাজার সম্পূর্ণ দেশীয় পশু নিভর।

এবার দেশীয় খামারিরা লাভবান হবেন আশা করছেন। বিক্রেতারা আরও জানান, খাদ্যের দাম বেশি হওয়ায় পশুর দাম কিছুটা বেশি।

অপরদিকে ক্রেতারা বলছেন, এবার কোরবানি পশুর দান অনেক বেশি। পশুর উচ্চ মূল্যের জন্য অনেক ক্রেতাই হতাশা প্রকাশ করেন।

আজ (৮ জুলাই) শুক্রবার উপজেলার নোয়াপাড়া চৌধুরীহাট কোরবানি পশুর বাজারে গিয়ে দেখা যায়, পছন্দের পশুটি কেনার জন্য অনেকেই এসেছেন হাটে।

কেউ একা এসেছেন, কেউ দলবেঁধে। যেন তিল ধারনের ঠাঁই নেই ঐতিহ্যবাহী এ হাটটিতে। শুধু চৌধুরীহাট বাজার নয় উপজেলার প্রতিটি হাটেই কোরবানি পশুর কেনার জন্য ক্রেতাদের ভিড় লক্ষ্যণীয়। দাম যাই হোক শেষ পযন্ত পছন্দের পশুটি কিনেই বাড়ি ফিরছেন ক্রেতারা।

চৌধুরীহাট পশুর বাজারে গরু কিনতে আসা মো.আবুল কাশেম জানান, গত বছরের চেয়ে গরুর দাম এবছর বেড়েছে,গতবার মাঝারি গরু কিনতে ৬০-৭০ হাজার টাকা লাগলেও এ বছর তা বেড়ে ৮০-৯০ হাজার টাকা লাগছে।

উপজেলার পশুরহাট গুলোতে স্থানীয় পাইকার ও ব্যাপারীরা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে ব্যাপারীরা গরু, মহিষ, ছাগল এনে বিক্রি করেন। হাট গুলোর নিরাপত্তার জন্য রাউজান থানা কতৃপক্ষ বাড়তি নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন জানান, হাট গুলোর নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। জাল নোট ঠেকানোর জন্য পুলিশের নজরদারি রয়েছে। বসানো হয়েছে জাল নোট সনাক্তকারী মেশিন। ব্যাপরীদের পশু আনা-নেওয়ার ক্ষেত্রেও পুলিশের বাড়তি নজরদারি রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

আরও পড়ুন

মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি মার্কিন বিনিয়োগকারীদের সরকারি সহায়তা ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার...

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...