রবিবার, ২ আগস্ট ২০২৬

কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে

চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

কৃতিত্বপূর্ণ ফলাফলের পাশাপাশি দক্ষতারও উন্নয়ন ঘটাতে হবে মর্মে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।

তিনি বলেন, নিজেকে স্বনির্ভর ও স্বাবলম্বী করতে হলে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে। নিজেকে যেকোন বিষয়ে দক্ষ হতে হবে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে প্রশিক্ষিত জনগোষ্ঠীর বিকল্প নেই। সনদ নির্ভর শিক্ষার মূল্য নাই। তাই সবাইকে দক্ষতামূলক প্রশিক্ষণ নিতে হবে।

আজ শুক্রবার (০৮ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বর্তমান সরকারের আমলে শিক্ষাখাতে বিশাল বিনিয়োগ হচ্ছে উল্লেখ করে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী বলেন, সরকার সারাদেশে ব্যাপক উন্নয়ন কাজ করছে। আগামীতে আর রাস্তাঘাট, ব্রিজ এগুলোর জন্য তেমন বিনিয়োগ করতে হবে না। বিনিয়োগ হবে শিক্ষা আর স্বাস্থ্যখাতে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় একবছরের ব্যবধানে দেশের তিনশটির বেশি প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা হয়েছে। যা দেশের জন্য মাইলফলক।

শিক্ষা উপমন্ত্রী নওফেল বলেন, চট্টগ্রাম জেলা পরিষদের উন্নয়ন কর্মকান্ড গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছেছে। সারা চট্টগ্রাম জেলায় উন্নয়ন কাজ করা হয়েছে। এসবকিছু সম্ভব হচ্ছে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ এম এ সালামের সুযোগ্য নেতৃত্বে। শিক্ষাবৃত্তি শিক্ষায় উদ্বুদ্ধ করণের একটি মাধ্যম এবং সাফল্যের স্বীকৃতি। যা চট্টগ্রাম জেলা পরিষদ বছর বছর করে যাচ্ছে। ফার্স্ট বয় হলে যে চাকরি হবে তা ঠিক নয়। শিক্ষার পাশাপাশি কর্মসংস্থানের জন্য নানান ধরনের পেশার প্রতি এখন থেকে মনযোগী হতে হবে। বিদেশে মেধাবী শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে দক্ষতার জন্য বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেয়া হয়ে থাকে। তাই সরকার প্রতিটি উপজেলায় কারিগরী কলেজ প্রতিষ্ঠা করা হচ্ছে। পৃথিবীর সকল সফল মানুষ নানা বিষয়ে অভিজ্ঞ।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার। জেলা পরিষদের সচিব দিদারুল আলমের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) শাব্বির ইকবাল।

সভায় জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেন, সবকিছরু বিকল্প থাকলেও শিক্ষার কোন বিকল্প নাই। সুশিক্ষিত আর শিক্ষিত হওয়ার মধ্যে তফাৎ আছে। সবাইকে সুশিক্ষিত ও আলোকিত হতে হবে। নৈতিকতায় শিক্ষিত জনগোষ্ঠী ছাড়া কোন জাতি বা দেশ এগিয়ে যেতে পারে না। তাই সবাইকে নৈতিকতা সম্পন্ন হতে হবে ও দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে। সুশিক্ষিত হতে অনুপ্রেরণা যোগানোর জন্যই শিক্ষার্থীদের চট্টগ্রাম জেলা পরিষদের উদ্যোগে শিক্ষাবৃত্তি দেয়া হচ্ছে। পাশাপাশি দেশকে ভালবেসে সঠিক ও সত্য ইতিহাস জানতে হবে। সেইভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে সকলকে ভূমিকা রাখারও আহবান জানান তিনি।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল বলেন, ২০২০-২১ অর্থবছরের বাজেটের আওতায় জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ- মাদ্রাসার ২৭৪ জন অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীর মাঝে এ শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এবার বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে দশ হাজার এবং কলেজ ও মাদ্রাসা পর্যায়ের প্রতি শিক্ষার্থীকে ৮ হাজার টাকা করে দেয়া হবে। গত দশ বছরে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার মোট ৫ হাজার ৫৩১ জনকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তরুণ উদ্ভাবকরাই দেশের ভবিষ্যৎ এবং...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

আরও পড়ুন

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে ইসলামাবাদ রেলস্টেশনে দূরপাল্লার ট্রেনের যাত্রা বিরতির প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। তিনি ১ আগস্ট শনিবার দুপুরে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...