শনিবার, ৮ আগস্ট ২০২৬

কক্সবাজারে রিসোর্ট থেকে পরিচয়হীন যুবতীর মরদেহ উদ্ধার, যুবক লাপাত্তা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে পর্যটন এলাকায় আবাসিক হোটেল কক্ষ থেকে ‘পিছনে হাত বাধা অবস্থায়’ অজ্ঞাত এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ; এ ঘটনার পর থেকে কথিত স্বামী পরিচয় দানকারি ব্যক্তি পলাতক রয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) বেলা বারোটা দিকে কক্সবাজারের “নির্জন রিসোর্ট’” নামে একটি হোটেল থেকে তার লাশ উদ্ধার করা হয়।

অভিযোগ উঠেছে, দম্পতি পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেওয়া ওই নারী ও কথিত স্বামীর নাম এবং ঠিকানা নিবন্ধন খাতায় নথিভূক্ত করা হয়নি। এমন কি হোটেলটিতে নেই কোন সিসি ক্যামেরা।

কক্সবাজার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আতিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বেলা ১২ টায় কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন এলাকার আবাসিক হোটেল ‘নির্জন রিসোর্ট’ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর নাম ও পরিচয় জানা না গেলেও তার আনুমানিক বয়স ২৫/২৬ বলে জানান এ উপ-পরিদর্শক।

আতিকুল বলেন, বৃহস্পতিবার বেলা ১২ টায় হোটেল-মোটেল জোনের ‘নির্জন রিসোর্ট’ নামের এক আবাসিক হোটেলের (কটেজ) কক্ষে অজ্ঞাতনামা এক নারীর মৃতদেহ পড়ে থাকার খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে হোটেলটির ৬ নম্বর কক্ষের ভিতর থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।

” এসময় নারীটির দু’হাত পিছনে ওড়ানে দিয়ে মুড়িয়ে রেখে হোটেল কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পাওয়া যায়। হোটেল কক্ষটির দরজা বাইর থেকে খোলা অবস্থায় পাওয়া গেছে। ”

উপ-পরিদর্শক (এসআই) বলেন, ” শরীরের কোথাও স্পষ্ট আঘাতের কোন ধরণের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, কথিত স্বামী পরিচয় দিয়ে হোটেল কক্ষে উঠা ব্যক্তি ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। ”

হোটেল কর্তৃপক্ষের বরাতে আতিকুল বলেন, ” স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল কক্ষ ভাড়া নেওয়া ওই নারী ও পুরুষের নাম -পরিচয় কর্তৃপক্ষ নিবন্ধন খাতায় লিপিবদ্ধ করেনি। এছাড়া হোটেলটিতে কোন ধরণের সিসি ক্যামেরাও নেই।

হোটেলটির ব্যবস্থাপক আব্দুল আলীম বলেন, বৃহস্পতিবার ভোর রাত ৩ টায় দম্পতি পরিচয়ে ওই নারী জনৈক পুরুষকে সঙ্গে নিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। রাত হয়ে যাওয়ায় হোটেলের নিবন্ধন খাতায় তাদের নাম ও পরিচয় নথিভূক্ত করা হয়নি।

তিনি বলেন, ভোরে আমি ফজরের নামাজ পড়তে বের হই। ফিরে এসে দেখি তাদের কক্ষের দরজা বাইর থেকে তালা খোলা। পরে দরজা খুলে নারীকে হাত মোড়ানো অবস্থায় খাটে শোয়া দেখা গেলেও স্বামী পরিচয় দেওয়া লোককে পাওয়া যায়নি।ক

পরে ঘটনার ব্যাপারে পুলিশকে অবহিত করা হয় বলে জানান হোটেলটির এ ব্যবস্থাপক।

এসআই আতিকুল জানান, আলামত সংগ্রহের পাশাপাশি হত্যার কারণ জানতে পুলিশে বিশেষজ্ঞ ইউনিটের সহায়তা চাওয়া হয়েছে। সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন শেষে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরী করা হয়।

এরপর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মালিকবিহীন ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...