মিরসরাইয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের বলাকাপুকুর এলাকার জিনত আলী কামলা বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ রাসেল (২০) ।সে ওই বাড়ির রসুল আহম্মদের পুত্র।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঘরে বিদ্যুতের কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয় রাসেল। এরপর তাকে উদ্ধার করে দ্রুত বারইয়ারহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ধুম ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের সদস্য মো. আলী জিন্নাহ বলেন, রসুল আহম্মদ গরিব মানুষ। তার ছেলে জোরারগঞ্জে ওয়ার্কসপে কাজ করে সংসার চালায়। আজ রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। তার মর্মান্তিক মৃত্যুতে আমি মর্মাহত।
