কক্সবাজার কলাতলী সৈকত পাড়া জামে মসজিদের পাশে সৈকত শর্মা (২৮) নামের এক যুবকরের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সৈকত শর্মা কক্সবাজার ঝিলংজা এলাকার রবি শর্মার ছেলে। পেশায় নরসুন্দর ছিলেন তিনি। তিন মাস ধরে সৈকত পাড়ার একটি সেলুনে কাজ করতেন।
বুধবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে কক্সবাজার সদর মডেল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এর আগে সকাল ৭টার দিকে সৈকত পাড়া মসজিদের পাশে মৃতদেহটি দেখতে পায় স্থানীয়রা।
কক্সবাজার সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মকবুল হোসেন জানিয়েছেন, মৃতদেহে বড় আঘাত নেই। তবে দুই হাতে কনুইয়ে চামড়া ছুলে গেছে। সকল প্রক্রিয়া শেষ করতে মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও দোকান মালিকের বরাত দিয়ে স্থানীয় সমাজ নেতা বাবুল বলেন , সকালে বাসা থেকে বের হয়ে মৃতদেহটি দেখতে পায় স্থানীয় লোকজন। তাকে বিষয়টি মুঠোফোনে জানান লোকজন। তিনি ঘটনাস্থলে এসে মৃতদেহটি পড়ে থাকতে দেখতে পান।
