শনিবার, ৮ আগস্ট ২০২৬

পুলিশ হেফাজত হতে পলাতক ব্যাক্তি ৪ বছর পর গ্রেফতার

নয়ন শীলঃ

জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার সময় কৌশলে হাতের হ্যান্ডকাফ খুলে কোর্টের বারান্দা হতে পলিয়ে যাওয়া মোঃ মাসুদ রানা নামের একজনকে ৪ বছর পর আটক করেছে সিএমপি ডিবি দক্ষিণ বিভাগ।

মঙ্গলবার ৫ জুলাই সন্ধ্যা ৭ টায় নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির যুগীচাঁদ লেইন মনসুরের বিল্ডিং হতে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ২০১৮ সালে নগরীর আকবরশাহ থানার মাদক মামলায় দুই সহযোগী সহ গ্রেফতার হন মোঃ মাসুদ রানা। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে সঠিক নাম ঠিকানা প্রকাশ না করায় মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (প্রসিকিউশন) এর কক্ষে নিয়ে যাওয়ার সময় হাতের হ্যান্ডকাফ খুলে কোর্টের বারান্দা হতে পলিয়ে যায় সে।এ বিষয়ে নগরীর কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য মহানগর গোয়েন্দা বিভাগের নিকট প্রেরণ করেন। দীর্ঘ ২ বছর তদন্তকালীন ইন্টেলিজেন্স ও অপারেশনের ধারাবাহিকতায় মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোঃ মোক্তার হোসেনের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই সাগর ভদ্র সঙ্গীয় সিএমপি ডিবি দক্ষিণ বিভাগের ২১ নং টিম নগরীর সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ির যুগীচাঁদ লেইন মনসুরের বিল্ডিং হতে মোঃ মাসুদ রানাকে গ্রেফতার করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের...

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

আরও পড়ুন

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে আবরার হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিদকরা গ্রামের আলাউদ্দিন মিলনের...