শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে গুলি, নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের উপকণ্ঠে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজের সময় বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত আরও ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সোমবার (৪ জুলাই) স্বাধীনতা দিবস উপলক্ষে হাইল্যান্ড পার্ক শহরে কুচকাওয়াজ চলছিল। এ সময় কয়েকটি গুলির শব্দ শোনা যায়। ফলে কুচকাওয়াজ শুরুর ১০ মিনিট পর বন্ধ করে দেওয়া হয়।

হামলার পর ১৮ থেকে ২০ বছর বয়সী একজন সন্দেহভাজন শ্বেতাঙ্গকে খুঁজছে পুলিশ। তার কাছে অস্ত্র রয়েছে, যা বিপজ্জনক বলে উল্লেখ করেছেন পুলিশ কর্মকর্তারা।

হাইল্যান্ড পার্ক শহর কর্তৃপক্ষ ও পুলিশ জানিয়েছে, সোমবার সকাল সোয়া ১০টার দিকে সন্দেহভাজন হামলাকারী কুচকাওয়াজের অনুষ্ঠানে হামলা চালান। আশপাশের কোনো ভবনে ছাদ থেকে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গোলাগুলির সময় হামলাকারী থেকে ১০০ মিটারের কম দূরত্বে ছিলেন আনন্দ নামের এক ব্যক্তি। তিনি বিবিসিকে বলেন, হামলাকারী যে বন্দুক ব্যবহার করেছিলেন, সেটি দিয়ে খুব অল্প সময়ে অনেক গুলি করা হয়েছিল। তারপরই ঘটনাস্থল নিস্তব্ধ হয়ে যায়।

এর আগে ২০২১ সালে শিকাগোতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ১০০ জনের বেশি মানুষ গুলিবিদ্ধ হয়। তাদের মধ্যে মৃত্যু হয় ১৭ জনের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...