‘র্যাগ ডে’ এর নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ‘ডিজে পার্টি, বুলিং, নগ্নতা, অশ্লীলতা, কুরুচিপূর্ণ ও আপত্তিকর কর্মকাণ্ড’ বন্ধে ৩০ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার বিষয়ে দেয় হাই কোর্টের নির্দেশনার পর দেশের সব বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে উদযাপন বন্ধের নির্দেশনায় অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনায় বলা হয়, র্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সব ধরনের অশ্লীলতা, ডিজে পার্টি, অশোভন আচরণ বন্ধে’ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।এ আদেশ পালনের জন্যই সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে র্যাগ ডে বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইউজিসি’র পাবলিক বিশ্ববিদ্যালয় মানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান জানান, হাই কোর্টের দেওয়া নির্দেশনার বাস্তবায়নে এ অনুমোদন দেওয়া হয়েছে।এ বিষয়ে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে করণীয় বিষয়ে নির্দেশনা পাঠিয়ে দেওয়া হবে।
