শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

সাকিবের বিশ্বরেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রান এবং ১০০ উইকেট পাওয়া প্রথম ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এটি বিশ্বে প্রথম রেকর্ড। রোববার রাতে অপরাজিত ৬৮ রান করেন তিনি।

বাংলাদেশ ডমিনিকায় তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে ৩৫ রানে গেছে। ফলে ম্যাচের একমাত্র প্রাপ্তি হচ্ছে এই রেকর্ড।

টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সর্বপ্রথম এক হাজার রান এবং ১০০ উইকেট পাওয়ার কীর্তিও ছিল সাকিবের। এবার সেই রেকর্ডটিকেই আরও উঁচুতে নিয়ে গেলেন কিংবদন্তি এ অলরাউন্ডার। টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ উইকেটের মালিক সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বল হাতে পেয়েছেন ১ উইকেট, যেটি ছিল ক্রিকেটের ক্ষুদ্রতম ফরম্যাটে সাকিবের ১২০তম উইকেট।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার রানের ক্লাবে প্রবেশ করেছেন সাকিব। ব্যাটিং ফরম্যাটে ১৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ব্যাট হাতে এই মাইলফলক স্পর্শ করেন সাকিব। বাংলাদেশের হয়ে সর্বপ্রথম টি-টোয়েন্টিতে দুই হাজারি ক্লাবে যোগ দিয়েছিলেন বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

টি-টোয়েন্টিতে ২০২১ রান শুধু রিয়াদের আছে। দ্বিতীয় ব্যাটার হিসেবে ২০০৫ রান নিয়ে রিয়াদে পাশে আছেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডমিনিকায় বাংলাদেশ ইনিংসের ১৯তম ওভারে ওবেদ ম্যাকয়কে হাওয়ায় ভাসিয়ে সীমানাছাড়া করে দুই হাজারি ক্লাবে প্রবেশ করেন সাকিব।

গত ৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই হাজারি ক্লাবে ঢুকেছিলেন মাহমুদউল্লাহ, এই কীর্তি গড়তে তাকে খেলতে হয়েছিল ১১৫ ম্যাচ। সেই তুলনায় তার চেয়ে ১৭ ম্যাচ কম তথা ৯৮ ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন সাকিব।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোববার দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৫ রানে হেরে গেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং করে রোভম্যান পাওয়েলের ব্যাটিং ঝড়ে ১৯৩ রানের পাহাড় গড়েছিল স্বাগতিক উইন্ডিজ। সেই রান তাড়া করতে নেমে কখনই ছন্দ খুঁজে পায়নি বাংলাদেশ। সাকিব একাই এক প্রান্ত আগলে ৫২ বলে ৬৮ রান করেছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...