বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

৭ জুলাইয়ের মধ্যে বেতন-বোনাস পরিশোধ করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ঈদুল আজহার ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যে গার্মেন্টসসহ সব খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। রোববার (৩ জুলাই) এক বিবৃতিতে তিনি এ নির্দেশ দেন।

এর আগে গত ২৮ জুন রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনের সম্মেলনকক্ষে শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রণালয়ের আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি এবং ২৯ জুন জাতীয় ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ-টিসিসি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিবৃতিতে প্রতিমন্ত্রী বলেন, দুটি সভায় সিদ্ধান্ত হয়েছে গার্মেন্টসসহ রাষ্ট্রায়ত্ব, বেসরকারি, প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক সব খাতের শ্রমিকদের ঈদুল আযহার বোনাস, জুন মাসের বেতন এবং যদি কোন শ্রমিকের কোন মাসের বেতন-ভাতা বকেয়া থাকে তাও ঈদের ছুটির আগে ৭ জুলাইয়ের মধ্যেই মালিকরা পরিশোধ করবেন।

সভায় সিদ্ধান্ত হয় ঈদের ছুটি সরকারি ছুটির সঙ্গে মিলিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে মালিকরা প্রদান করবেন। তবে জরুরি রপ্তানির প্রয়োজনে শ্রমিকদের সঙ্গে আলোচনা সাপেক্ষে ছুটি সুবিধামতো দিতে পারবেন। সবাই যাতে ভালোভাবে ঈদ উদযাপনে করতে পারে সেজন্য তিনি মালিক-শ্রমিক সবার সহযোগিতা কামনা করেন এবং সবাইকে ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানান।

দু’টি টিসিসি সভাতেই নিজেদের টাকায় আমাদের গর্ব ও অহংকারের প্রতীক এবং দেশের সর্ব বৃহৎ স্থাপনা পদ্মা সেতু উদ্বোধন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎতের দাবীতে বাঘাইছড়িতে বিদ্যুৎ অফিস ঘেরাও

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়িতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানি মুক্ত...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের সভাপতি ডা. আরাফাত, সা. সম্পাদক ডা. রায়হান

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মাহাফুজ আলম ও সম্পাদক রিপন মারমা নির্বাচিত

উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কাপ্তাইয়ের পেশাদার সাংবাদিকদের নিয়ে গঠন করা...

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরসের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন

বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (২০২৫–২০২৬) এর...

কুমিল্লা চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ১

কুমিল্লার চৌদ্দগ্রামে গাড়ি চাপায় মোনতাসির আহমেদ (৯) নামে এক...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...