রবিবার, ২৮ জুন ২০২৬

রেলের টিএলআর শ্রমিকদের বেকারত্বের দিকে ঠেলে দিবেন না

দীর্ঘ সময় ধরে বাংলাদেশ রেলওয়েতে অস্থায়ী ভিত্তিতে বিভিন্ন দপ্তরে নিয়োজিত আছেন টিএলআর শ্রমিকগণ। তারা নানা প্রতিকূল মুহূর্তেও নিরলসভাবে নিজ দায়িত্ব পালন করছেন। বিশেষ করে রেলওয়ের অস্থায়ী গেইট কিপারেরা রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে নিরাপদ ট্রেন চলাচলে।

যদিও তারা ঠিকমতো মাসিক বেতনটুকু পান না। তাদের নেই কোন ছুটি। এভাবেই বছরের পর বছর চাকুরি করে যাচ্ছেন এবং পরিবার নিয়ে জীবন যাপন করছেন। কেউ দীর্ঘ ১৬ বছর, কেউবা ১৪ বছর, আবার অনেকে ১২-৮ বছর ধরে একই পদে টিএলআর হিসেবে কাজ করে আসছেন।

রেলওয়ের নিয়ম অনুযায়ী ৩ বছর চাকুরী বয়স হবার পর স্থায়ী না করায় অনেকেই আদালতের দারস্থ হয়ে অস্থায়ী থেকে স্থায়ী নিয়োগ পাচ্ছেন। এই প্রক্রিয়ার অসংখ্য টিএলআর শ্রমিকদের চাকুরী স্থায়ী হচ্ছে। কিন্তু এখানেও রেলওয়ে প্রশাসন আদালতের রায় কার্যকরে গড়িমসি করছেন।

হঠাৎ টিএলআর শ্রমিকদের বাদ দেওয়ার জন্য রেলওয়ে প্রশাসন জনবল সংকট দেখিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল নিয়োগ প্রক্রিয়া শুরু করতে যাছে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি হলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয় এবং বিভিন্ন দপ্তরে চলে বিক্ষোভ আন্দোলন।

গত ৩০ জুন হতে অস্থায়ী শ্রমিকদের অব্যহতি দেওয়ার কার্যক্রম শুরু হয় বিভিন্ন দপ্তর থেকে।এই নিয়ে টিএলআর শ্রমিকদের মধ্যে চাকরি হারানোর আতংক ছড়িয়ে পড়েছে দেশের সবখানে।

রেলওয়ের বিভিন্ন সংগঠনের শ্রমিক নেতারা শুরু থেকেই আউটসোর্সিং প্রথা বাতিল ও টিএলআর শ্রমিকদের অব্যহতির প্রতিবাদ করে এসেছেন। আমিও তাদের মধ্যে একজন।

আমার প্রশ্ন হচ্ছে – রেলওতে জনবল সংকট দেখিয়ে আউটসোর্সিংয়ের মাধ্যমে শ্রমিক নিতে হবে কেনো? যেসকল শ্রমিকরা দীর্ঘদিন ধরে টিএলআর হিসেবে কাজ করে আসছে তাদের স্থায়ী করলেতো সমস্যার সমাধান হয়ে যায়। তাছাড়া যারা দীর্ঘদিন তাদের শ্রমে এই রেলপথ টিকিয়ে রেখেছে তাদের অবমূল্যায়ন কেন করতে হবে? আমি মনে করি টিএলআর শ্রমিকদের বাদ দেওয়ার জন্য এটি রেলওয়ের একটি সূক্ষ্ম কৌশল।

বর্তমানে কর্মরত প্রায় ৮০ হাজার শ্রমিকদের যদি অব্যহতি দেয়া হয় তাহলে এই মানুষ গুলো তাদের পরিবার নিয়ে কোথায় যাবে? কি করবে?

রেলের এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা সুকৌশলে রেলবান্ধব সরকার জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে আছে। তাই এই বিষয়ে সরকারের উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। পাশাপাশি আমরা নিম্নোক্ত ৬টি দাবি উপস্থাপন করেছি।

দাবী সমুহ-

১. যেসকল টিএলআর শ্রমিকদের চাকুরির বয়স ৩ বছর পার হয়েছে সকলকে দ্রুত স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে।

২. টিএলআর শ্রমিকদের বেতন সময়মতো পরিশোধ করতে হবে।

৩. আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করতে হবে।

৪. রেলওয়ে নিয়োগ বিধি-২০২০ দ্রুত সংশোধন করতে হবে।

৫. কর্তব্যরত অবস্থায় মৃত্যুবরণকারী রেলওয়ে কর্মচারীর পোষ্যকে সরাসরি নিয়োগের ব্যবস্থা করতে হবে।

৬. রেলওয়েকে প্রাইভেট সেক্টরে দেওয়ার ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

লেখক:মোহাম্মদ হোসেন

রেল শ্রমিক নেতা

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

আল-কিন্দির চিন্তাজগৎ: কসমিক হারমনি থেকে সঙ্গীততত্ত্ব

আবু ইউসুফ ইয়াকুব ইবন ইসহাক আল-কিন্দি (আল-কিন্দি) নবম শতকের একজন বিশিষ্ট আরব ফিলোসফার, বিজ্ঞানচিন্তক, পলিম্যাথ ও ইন্টেলেকচুয়াল থিওরিস্ট ছিলেন।আনুমানিক ৮০১ খ্রিস্টাব্দে ইরাকের ঐতিহাসিক...

বিআরটি প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বিশেষ সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৪ জুন) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে...

সাংবাদিক শিশির বড়ুয়া এবং প্রভাত বড়ুয়া আর নেই

চট্টগ্রামে চিত্র সাংবাদিকতায় আর্কাইভ খ্যাত সিনিয়র সাংবাদিক শিশির বড়ুয়া ও দৈনিক পূর্বকোণের সিনিয়র সম্পাদনা সহকারী প্রভাত বড়ুয়া মৃত্যুবরণ করেছেন। গত বৃহস্পতিবার ( ৪ জুন...

চিকিৎসকদের আদর্শ হয়ে থাকবেন ডা. গোলাম মূর্তাজা হারুন: মেয়র ডা. শাহাদাত হোসেন

ডা. গোলাম মূর্তাজা হারুন চিকিৎসকদের অধিকার আদায় ও পেশাগত মানোন্নয়ন আন্দোলনের এক অগ্রপথিক ছিলেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি...