শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

আরও ৫দিন বাড়লো চবির ভর্তি পরীক্ষার আবেদনের সময়

গিয়াস উদ্দিন

বাড়ানো হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরিক্ষার আবেদনের সময়সীমা। বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে ভর্তি পরীক্ষা কোর কমিটির ৫ম সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী আবেদনের সময়সীমা আরও ৫ দিন বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

যদিও পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী রোববার (৩ জুলাই) রাতেই আবেদনের সময় শেষ হওয়ার ছিল। ৫ দিন বৃদ্ধি করায় আগামী ৮ জুলাই রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত আবেদন করতে পারবে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

রোববার (৩ জুলাই) ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এস এম আকবর হোছাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি এর (Core Committee) ৫ম সভার ১নং সিদ্ধান্তক্রমে বন্যা কবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে ভর্তি পরীক্ষার অনলাইনে আবেদনের সময়সীমা নিম্নরূপে পুনঃনির্ধারণ করা হলো:

ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন ৮ জুলাই ২০২২ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯টা পর্যন্ত করা যাবে এবং ১৫ জুলাই ২০২২ তারিখ (শুক্রবার) রাত ১১:৫৯টা পর্যন্ত ইউনিট/উপ-ইউনিট প্রতি নির্ধারিত আবেদন ফি জমা দেয়া যাবে। আবেদনের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

প্রসঙ্গত, আগামী ১৬ আগস্ট ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যদিয়ে শুরু হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি যুদ্ধ। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

বোয়ালখালী আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টে কধুরখীল মুসলিম হাইস্কুল চ্যাম্পিয়ন

চট্টগ্রামের বোয়ালখালীতে আন্ত:স্কুল ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ...

মিরসরাইয়ে সালিশি বৈঠকে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত, আহত ৪

চট্টগ্রামের মিরসরাইয়ে সালিশি বৈঠককে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক...

চসিকের স্বাধীনতা পদক পাচ্ছেন ৮ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান

এবার চসিকের স্বাধীনতা স্মারক সম্মাননা পাচ্ছেন আট গুণীজন ও...

আরও পড়ুন

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি মামলার ১২ ঘণ্টার মধ্যেই চুরি যাওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে সিএমপি ডিবি (উত্তর)। এ ঘটনায়...

সিসিটিভি ক্যামেরার আওতায় পাঁচলাইশ থানা

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) আওতাধীন পাঁচলাইশ মডেল থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণের লক্ষ্যে ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।বুধবার...

আকবরশাহে চোরাই মালামালসহ যুবক গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহে চোরাই মালামালসহ মোঃ ইসমাইল (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৫ এপ্রিল) রাতে আকবরশাহ থানাধীন সেভেন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে...

আকবরশাহে ৪ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার 

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।সোমবার (৬ এপ্রিল)...