রবিবার, ৯ আগস্ট ২০২৬

বান্দরবানে পাহাড়ি সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে মানববন্ধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

রাঙ্গামাটির বিলাইছড়ি উপজেলায় নিরীহ জুম চাষি ত্রিপুরা পরিবারের উপর গত ২১শে জুন পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ)এর গুলিতে তিন নিহত এবং আরো দুই জন আহতের ঘটনা ঘটে।

এর প্রতিবাদে ৩ই জুলাই (রবিবার) সকালে জেলার বঙ্গবন্ধু মুক্তমঞ্চের সামনে বান্দরবান পার্বত্য জেলার সচেতন নাগরিক সমাজ,ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম,বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের ব্যানারে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর এই বাংলাদেশে কোন সাম্প্রদায়িক সহিংসতা থাকতে পারে না।পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগ এবং পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর সকল প্রচেষ্টাকে বানচাল করার জন্য পাহাড়ে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন সময় সাধারণ মানুষকে জিম্মি করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।এ নৃশংস ও সন্ত্রাসী হামলার কারনে পাহাড়ে বসবাস কারী জনসাধারণ নিরাপত্তাহীনতায় ভুগছে।

সন্ত্রাসীদের ভয়ে তারা নিজ জন্মস্থান ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে পার্বত্য অঞ্চলের বিভিন্ন জায়গায় আশ্রয় নিচ্ছে।

মানববন্ধন থেকে অনতিবিলম্বে ৭টি দাবী উপস্থাপন এর মাধ্যমে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট(কেএনএফ) এর সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের উদ্যোগ গ্রহনের জন্য দবী জানানো হয়।মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বান্দরবান জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবরে স্মারক লিপি প্রদান করেন।

মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এ.কে.এম জাহাঙ্গীর, সত্যহা পানজি ত্রিপুরা,সদস্য জেলা পরিষদ,বাবু ডি জলাই ত্রিপুর,সভাপতি,বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ,ফিলিপ ত্রিপুরা সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে আয়েশা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...

পাঠানদণ্ডী উজির আলী প্রাথমিক বিদ্যালয়ে পুরস্কার বিতরণ, অভিভাবক সমাবেশ ও বৃক্ষরোপণ

চন্দনাইশ উপজেলার পাঠানদণ্ডী উজির আলী চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী, অভিভাবক সমাবেশ-২০২৬ এবং বৃক্ষরোপণ কর্মসূচি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি...