আস্তানায়ে জহির ভান্ডার উদ্যেগে শহর কুতুব হযরত শাহ আমানত খান (রহঃ) বাষিক ওরশ মোবারক উপলক্ষে দোয়া, মিলাদ-মাহফিল ও অসহায়দের মাঝে তবারুক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগরির গুলশান কমিউনিটি সেন্টারে আস্তানায়ে জহির ভান্ডারের সাজ্জাদানশীন পীরজাদা মুহাম্মদ মহরম হোসাইন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. নাজিম উদ্দীন, মো. নঈম উদ্দীন, সৈয়দ মো. নুরুল আজিম, সাবেক সিটি কলেজ ছাত্রনেতা অভিজিৎ চৌধুরী অভি, মো. হারুন, মো. আব্দুল্লা প্রমুখ। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. বেলাল।
দোয়া মাহফিল শেষে নগরির বিভিন্ন স্থানে অসহায়, ভাসমান বয়োবৃদ্ধ ও শিশুদের মাঝে তবারুক বিতরণ করা হয়।
