শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

চট্টগ্রাম জেলার পিপি হলেন শেখ ইফতেখার সাইমুল

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম জেলার পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেলেন।

বৃহস্পতিবার (৩০ জুন) আইন মন্ত্রণালয় শেখ ইফতেখার সাইমুল চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে প্রজ্ঞাপনে। এর আগে গত ১৬ জুন চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি আ ক ম সিরাজুল ইসলামের মৃত্যু হয়।

পিপির বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী।

শেখ ইফতেখার সাইমুল চৌধুরী চট্টগ্রাম সিটি কলেজ থেকে ইসলামিক ইতিহাসে সম্মান ও ১৯৮৯ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে কৃতিত্বের সঙ্গে আইনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

ইফতেখার সাইমুল চৌধুরী বিএনসিসির সদস্য হিসেবে তিনটি জাতীয় প্যারেডে অংশ নেন। ক্যাডেটদের সর্বোচ্চ পদক সিইউও হিসেবে ক্যাডেট জীবন শেষ করেন তিনি।

তিনি বাংলাদেশ এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম চ্যাপ্টারের সাবেক ভাইস প্রেসিডেন্ট।

১৯৮০ সালে সিটি কলেজ ছাত্র সংসদ নির্বাচনে তিনি কবিতা ও বিতর্ক সম্পাদক নির্বাচিত হন। ১৯৮২ সালে সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হন।

১৯৮৩-৮৪ সালে জিএস ও ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৮৫ সালে সিটি কলেজ ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হন। পরে তিনি চট্টগ্রাম জেলা আইজীবী সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমামের ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া ২০০০ সালে খণ্ডকালীন পিপি হিসেবেও দায়িত্ব পালন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন পাওয়ার পর মন্ত্রিসভা এবং দলের মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (১৩...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...