মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

পদ্মা সেতুর নাট খোলা আরেক যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুর নাট-বল্টু খুলে ভিডিও ধারণ করার ঘটনায় ফেসবুক ও টিকটকে ভিডিও পোস্ট দেওয়ার সঙ্গে জড়িত আরও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই যুবকের নাম মাহদি হাসান। সে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ জুন) দুপুরে রাজধানীতে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে পুলিশের কাউন্টার ট্যুরিজম অ‌্যান্ড ট্রান্সক্রাইম ইউনিট প্রধান মো. আসাদুজ্জামান এ তথ‌্য জানান।

তিনি বলেন, বুধবার (২৯ জুন) দিবাগত রাতে লক্ষ্মীপুর থেকে মাহদীকে গ্রেপ্তার করা হয়।

গত ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধনের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বিপুলসংখ্যক মানুষ উঠে পড়েন মূল সেতুতে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরে তাদের সরিয়ে দেন।

পরদিন সেতু যান চলাচলের জন্য খুলে দেয়ার পর দিনের বিভিন্ন সময়ে বিশৃঙ্খলা দেখা যায়। এরই ফাঁকে নাট খোলার ভিডিওটি করেন মো. বাইজীদ নামের এক যুবক।

বাইজীদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এর আগেই তিনি আটক হয়েছিলেন।

এদিকে বাইজীদের নামে বিশেষ ক্ষমতা আইনে মামলার ঘোষণার মধ্যেই নাট খোলার আরও একটি ভিডিও ছড়ায়। দুটি ভিডিও পর্যালোচনা করলে দেখে মনে হয়, দুটো একই জায়গায় করা হয়েছে।

পুলিশের অপরাধ তদন্ত সংস্থা (সিআইডি) সে সময় জানায়, তারা বেশ কয়েকটি ঘটনা নিয়ে একসঙ্গে কাজ করছে। এসব বিষয়ে পরে জানানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

খাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সমন্বয় সভা

পার্বত্য চট্টগ্রামে বিগত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে সাম্প্রদায়িক...

আরও পড়ুন

পদ্মা সেতুর ঋণের ৫ম-৬ষ্ঠ কিস্তি পরিশোধ

পদ্মা সেতু প্রকল্পের জন্য নেয়া ঋণের ৫ম ও ৬ষ্ঠ কিস্তির টাকা পরিশোধ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সেতু বিভাগের সচিব...

ট্রেনে চড়ে পদ্মা পাড়ি দিলেন প্রধানমন্ত্রী

পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে টিকিট কেটে ট্রেনে চড়ে পদ্মা সেতু পাড়ি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।মঙ্গলবার (১০ অক্টোবর) ১২টা ৫৫ মিনিটের দিকে মাওয়া স্টেশন থেকে...

আগামীকাল পদ্মা রেল সেতুর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল (১০ অক্টোবর) পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে ট্রেন চালাচলের প্রাথমিক পদক্ষেপ সম্পন্ন করেছে রেল কর্তৃপক্ষ। ফলে...

শেখ হাসিনার দুরদর্শী পরিকল্পনা আর সাহসের মূর্ত প্রকাশ পদ্মা সেতু

১০ অক্টোবর পদ্মা সেতুর লিংক প্রকল্পের ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার মানুষ সরাসরি ঢাকার সঙ্গে কানেক্টেড...