শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

ওয়ানডে সিরিজ থেকে মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব: পাপন

ক্রীড়া প্রতিবেদক

ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ খেলবেন না সাকিব আল হাসান, কিছুদিন ধরে এমন গুঞ্জণ উঠছে। তবে কোনো পক্ষ থেকে জানানো হচ্ছিলো না কিছুই।

আজ (২৯ জুন) বোর্ডের মিটিং শেষে সাকিবের ওয়ানডে ছুটি নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপনের সামনে।

সেখানে বিসিবি সভাপতি জানিয়েছেন, সাকিব এখন পর্যন্ত অফিসিয়ালি ছুটির জন্য কোনো আবেদন করেননি। তবে ওয়ানডে সিরিজে না খেলার বিষয়ে ইতোপূর্বে ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুসকে মৌখিকভাবে জানিয়েছেন এই ক্রিকেটার।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ভাষ্যে, ‘ওইরকম ভাবে আমার সাথে কথা হয় নাই। সাকিব যাওয়ার আগে আমি যেটা জানতাম, ও একবার বলছিলো, ও টেস্ট খেলবে না, সে ওয়ানডে-টি-টোয়েন্টি খেলবে।

কিন্তু আমার সাথে যখন বসলো, তখন বললো টেস্ট খেলেবে সে। তারপর তো অধিনায়কই করা হলো। সে টেস্ট খেলতে গেছে।

আমি যেটা শুনেছি যে, সে জালাল ইউনুসকে বলেছে সে ওয়ানডে না-ও খেলতে পারে। আগেই বলেছে। তবে অফিসিয়ালি বোর্ডকে এখনো কিছু জানায় নাই। তবে আপনারা চাইলে সেটা অফিসিয়াল ধরতেও পারেন। সে মৌখিকভাবে জালাল ভাইকে নাকি বলেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মন্ত্রিত্ব ও বিএনপির মহাসচিব পদ ছাড়লেন মির্জা ফখরুল

দেশে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন...

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

আরও পড়ুন

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...