চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নগরীর নিউমার্কেট এলাকার হোটেল এবিপিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলাবার (২৮ জুন) চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে।
ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী বলেন, রান্না ঘরের পরিবেশ খুবই নোংরা, অপরিচ্ছন্ন এবং কর্মচারীদের স্বাস্থ্য সনদ না থাকার দায়ে এ জরিমানা করা হয়েছে।
নগরীতে ফুটপাত বেদখলসহ বিভিন্ন অনিয়ম হঠাতে চসিকের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। তাছাড়া সার্বিক সহায়তা করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।
