বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সীতাকুণ্ডে ১ লাখ পোনা জব্দ, একজনকে জরিমানা

অশোক দাশ, সীতাকুণ্ড প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মধ্যম আকিলপুর এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক এক লক্ষ গলদা চিংড়ি পোনা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৮ জুন) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী। পরবর্তীতে জব্দকৃত গলদা চিংড়ির পোনা গুলি সন্ধীপ চ্যানেলে অবমুক্ত করা হয়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ডে একটি ঘরে অভিযান চালিয়ে চিংড়ি পরিবহন করার ড্রাম, পাতিলসহ বিভিন্ন সরঞ্জাম ও ১ লাখ গলদা চিংড়ি পোনা জব্দ করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী জানান, প্রাকৃতিক উৎস থেকে গলদা চিংড়ি পোনা আহরণ সরকারিভাবে নিষেধাজ্ঞা রয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করে চিংড়ি পোনা আহরণ করে একটি ঘরে মজুদ করে এক ব্যক্তি। আমরা তা গোপন সংবাদের সুত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে জব্দ করি এবং পরে সাগরে অবমুক্ত করা হয়।

এছাড়াও মৎস্য ও পশু খাদ্য আইন ২০১০ এর আওতায় কুমিরার পশু খাদ্য ভান্ডারের মালিক কামরুল হোসাইনকে ১০হাজার টাকা জরিমানা ও জাহানাবাদ গাবতলী ঘাটে আনুমানিক ৩০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে জব্দকৃত মাছ নিলামে ৫ হাজার টাকায় বিক্রি করা হয়।

উল্লেখ্য মৎস্য ও পশু খাদ্য আইন, মৎস্য সম্পদ সংরক্ষণ আইন এবং সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, বৃদ্ধির জন্য সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরনের লক্ষ্যে দেশব্যাপী ২০ মে হতে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন সরকার কর্তৃক সকল প্রকার নৌযান দ্বারা মৎস্য আহরণে নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়।

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।এতে নারীসহ একই পরিবারের ৫ সদস্য অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) রাতে উপজেলার মিরসরাই...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...