বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধে কমেছে টোল আদায়

নিজস্ব প্রতিবেদক

পদ্মা সেতুতে মোটরসাইকেল বন্ধ করে দেওয়ায় টোল আদায়ে ভাটা পড়েছে। প্রথম দিনের তুলনায় প্রায় পৌনে এক কোটি টাকা টোল আদায় কম হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) গণমাধ্যমকে এসব তথ্য জানান পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৮২০ টাকা টোল আদায় করা হয়। এ সময় ১৫ হাজার ৪২৯টি যানবাহন পারাপার হয়েছে।

এর আগের দিন রোববার (২৬ জুন) ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল।

সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার জাজিরা প্রান্তে ৯৯ লাখ ৩৮ হাজার ৫৫৯ টাকা ও মাওয়া প্রান্তে ৯৯ লাখ ৪৭ হাজার টাকা টোল আদায় হয়। এর মধ্যে জাজিরা থেকে ৭ হাজার ৬৬৮টি ও মাওয়া থেকে ৭ হাজার ৬৬১টি যানবাহন পারাপার হয়।

সেতু কর্তৃপক্ষ আরও জানায়, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত পারাপার হওয়া যানবাহনের মধ্যে বেশির ভাগই ছিল মোটরসাইকেল। সোমবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকায় টোল আদায় কম হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ জুন প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধনের পর ২৬ জুন সকাল ৬টা থেকে পদ্মা সেতু যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। ২৭ জুন থেকে নিষেধাজ্ঞার পর মোটরসাইকেল চলাচল বন্ধ আছে। এ ছাড়া অন্য সব ধরনের যান চলাচল অব্যাহত আছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...