বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

সাংবাদিকদের ডাটাবেজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

সাংবাদিকতায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, ‌‘আমরা ইতোমধ্যে উদ্যোগ নিয়েছি। প্রেস কাউন্সিল, প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে এবং সাংবাদিক নেতাদের সঙ্গে আলোচনা করে একটা ডাটাবেজ তৈরি করা হবে। ডাটাবেজ তৈরি হলে কারা সাংবাদিক সবাই জানবে। জিজ্ঞেস করা যাবে আপনি সাংবাদিক, আপনার রেজিস্ট্রেশন নাম্বার কত।’

সোমবার (২৭ জুন) জাতীয় প্রেস ক্লাব সাংবাদিক জহুর হোসেন চৌধুরী জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠান ও ‌‘দরবার-ই-জহর কলাম’ গ্রন্থের প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘এখন কত হাজার জন সাংবাদিকতা করেন, তা সাংবাদিকরাও বলতে পারে না। এই পরিস্থিতির উত্তরণ প্রয়োজন। কারণ, কিছু মানুষ সাংবাদিক পরিচয় দিয়ে সাংবাদিক নাম ধারণ করে প্রকৃত সাংবাদিক সমাজের প্রতি একটি বিরূপ মনোভাব মানুষের মাঝে সৃষ্টি করছে।’

সাংবাদিকতা শুধু একটা পেশাই নয় অনেক সাংবাদিকদের কাছে এটা একটা ব্রত মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশ, রাষ্ট্র, জাতি গঠনে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। জহুর হোসেনের মতো সাংবাদিকরা যেভাবে জাতি ও সমাজের কল্যাণের জন্য কাজ করেছেন, আপনারাও সেভাবে কাজ করে যাবেন।’

ড. হাছান বলেন, ‘দেশ গঠনে পাশ্চাত্যের অন্ধ অনুকরণ নয়। আমরা একটা উন্নত দেশ যেমন গঠন করতে চাই; পাশাপাশি একটা মানবিক কল্যাণ রাষ্ট্রও গঠন করতে চাই। এ জন্য মানুষের মানবিকতার বিকাশ প্রয়োজন। যেটা এখন কমে যাচ্ছে।’

প্রকাশনা উৎসবে জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার, প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, এরশাদ মজুমদার প্রমুখ।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...