বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

জাহান মনিতে করে চট্টগ্রামে ফিরবে এমভি আবদুল্লাহর নাবিকরা

অনলাইন ডেস্ক

সোমালিয়ার জলদস্যু কবলমুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিক কক্সবাজারের কুতুবদিয়ায় থেকে আজ মঙ্গলবার চট্টগ্রামে ফিরবে । তাঁদের ১৩ বছর আগে সোমালি জলদস্যুদের হাতে জিম্মি হওয়া আরেক জাহাজ ‘এমভি জাহান মণি’র নামে নামকরণকৃত ছোট জাহাজ ‘জাহান মণি–৩’ এ করে চট্টগ্রামে আনা হবে।

জাহাজটির মালিক পক্ষ এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী মেহেরুল করিম গতকাল রাতে বলেন, ‘জাহান মণি–৩ নামের একটি লাইটারেজ বা ছোট জাহাজে ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম আনা হবে।’

মেহেরুল করিম আরও বলেন, ‘জাহান মণি–৩’ মঙ্গলবার দুপুর ২টা থেকে ৪ টার মধ্যে চট্টগ্রাম বন্দরে ভিড়বে।’

১৩ বছর আগে এমভি জাহান মনি নামে একই কোম্পানির একটি জাহাজ সোমালি জলদুস্যুরা জিম্মি করেছিল। ৩ মাস পর সেটি জিম্মি দশা থেকে মুক্ত হয়। নাবিকরাও অক্ষত ফেরে।

২ মাসেরও বেশি সময় পর সোমবার দেশে ফেরে ‘এমভি আবদুল্লাহ’। এদিন বিকেলে ২৩ নাবিকসহ কুতুবদিয়ায় পৌঁছায় জাহাজটি। পরে সন্ধ্যা ৬টায় সেখানে নোঙর করে। জোয়ার অনুকূলে থাকায় নির্ধারিত সময়ের আগেই কুতুবদিয়া পৌঁছায় ‘এমভি আবদুল্লাহ’।

জাহাজ ‘এমভি আবদুল্লাহ’র মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ আবদুর রশিদ বলেন, ‘আমরা সোমবার সন্ধ্যা ৬টায় কুতুবদিয়ায় নোঙর করেছি। ২৩ নাবিক সুস্থ আছে। কুতুবদিয়ায় সাড়ে ১০ হাজার টন চুনা পাথর খালাস করা হবে। এরপর ১৫ মে রাতে বা ১৬ মে সকালে এমভি আবদুল্লাহ চট্টগ্রাম আসবে। কুতুবদিয়ায় ‘এমভি আবদুল্লাহ’র অদূরে নোঙর করা আছে ১৩ বছর আগে ছিনতাই হওয়া এমভি জাহান মনি। ধারণা করা হচ্ছে, কিছু পণ্য দুই জাহানমনিতে খালাস করা হবে।’

‘এমভি আবদুল্লাহ’ জাহাজটিতে ৫৬ হাজার ৩৯১ টন চুনাপাথর রয়েছে। এতে জাহাজটির ড্রাফট (পানির নিচের অংশের দৈর্ঘ্য) বেড়ে হয়েছে সাড়ে ১২ মিটার, যা ৪তলার সমান। ফলে বন্দর জেটিতে এটি ভেড়ানো সম্ভব হবে না। তাই কিছু পণ্য খালাস হওয়ায় ড্রাফট কমে যাবে। এতে জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়তে পারবে।’ যোগ করেন ক্যাপ্টেন।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক সোমবার রাতে বলেন, ‘এমভি আবদুল্লাহ’র ২৩ নাবিককে মঙ্গলবার বিকেল ৪টায় বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি-১ এ আনা হবে। সেখানে তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।’

এরআগে, গত পয়লা মে আরব আমিরাতের ফুজাইরা বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় ‘এমভি আবদুল্লাহ’। জাহাজটি বিরামহীন ১২ দিন চলার পর সোমবার ভোরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে। আগে জাহাজটির গতিবেগ ঘণ্টায় ১০ দশমিক ৫ নটিক্যাল মাইল থাকলেও বাংলাদেশে প্রবেশের পর জোয়ার অনুকূলে থাকায় গতি ২ নটিক্যাল মাইল বাড়িয়ে ১২ দশমিক ১ করা হয়। ফলে নির্ধারিত সময়ের আগে সন্ধ্যা ৬ টায় এমভি আব্দুল্লাহ কুতুবদিয়া নোঙর করতে সক্ষম হয়।

মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে গত ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালি জলদস্যুর কবলে পড়ে ‘এমভি আবদুল্লাহ’। প্রায় এক মাস পর জিম্মি দশা থেকে মুক্ত হয় জাহাজটি। এরপর গত ১ মে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ফুজাইরা বন্দর থেকে জ্বালানি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেয় সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ ‘এমভি আবদুল্লাহ’। সোমালিয়ান জলদস্যুদের কবল থেকে মুক্তির ঠিক একমাস পর জাহাজটি বাংলাদেশে পৌঁছাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

আরও পড়ুন

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।২৫ আগস্ট রাত ৯টা ১০ মিনিটে ইসলামপুর ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন একটি আবাসিক হোটেলের...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক বিল্লাল হোসেন হত্যা মামলার প্রধান আসামী মোজাম্মেল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...