শনিবার, ১ আগস্ট ২০২৬

কাট্টলী সার্কেল ভূমি অফিস ও আশেপাশের এলাকায় অভিযান: এক দালালকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

এক সেবাগ্রহীতার কাছ থেকে নামজারী করে দেয়ার কথা বলে টাকা নেয়া ও পক্ষে নোটিশে স্বাক্ষর দেয়ার অপরাধে পাহাড়তলী এলাকার মোঃ জানে আলম নামের একজনকে ১৫০০০ (পনের হাজার) টাকা অর্থদণ্ড করে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক।

আজ সোমবার (২৭ জুন) দুপুর ২টায় এ ঘটনাটি ঘটে সহকারী কমিশনার ( ভূমি) এর কার্যালয় কাট্টলী সার্কেল ভূমি অফিসে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বলেন, আজ জানে আলম নামের এক দালাল এক সেবাগ্রহীতাকে নিয়ে আমার অফিসে আসেন। সেবাগ্রহীতা হাসিনা মমতাজ তাকে সরকারী ফিসের বাইরে অবৈধ অর্থের বিনিময়ে নামজারী করার বিষয়টি স্বীকার করলে জানে আলমকে আটক করা হয়।পরবর্তীতে তাকে অর্থদণ্ড করা হয় ও মোচলেকা নেয়া হয়। জানে আলমের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে -মেয়ে ও মানবিকতার কথা বিবেচনায় তাকে জেল জরিমানার মতো কঠোর শাস্তি থেকে তাকে রেহাই দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমার অফিস দূর্নীতিমুক্ত। সকল সেবা গ্রহীতার জন্যে আমার অফিস উন্মুক্ত। দালাল ধরতে আমার অফিসের বাইরে অবস্থিত বিভিন্ন চায়ের ও কম্পিউটার দোকানে আজ অভিযান পরিচালনা করি।এতে অনেক দালাল টের পেয়ে পালিয়ে যায়।পাশাপাশি দোকানীদের সতর্ক করা হয় তারা যাতে দালালদের সহায়তায় নিযুক্ত না হয় ও পাশাপাশি দালালদের আনাগোনা থাকলে আমাদের বিষয়টি অবহিত করে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাজমুল আহসান বলেন, চট্টগ্রাম জেলার ভূমি অফিসগুলোতে আমরা সেবা প্রার্থীরা সরাসরি যাতে সেবা নিতে পারে সেজন্যে এসিল্যান্ডরা নির্দেশনা অনুযায়ী অফিস কক্ষের বাইরে এসে শুনানি নিচ্ছেন। সেবা গ্রহীতারও এজন্যে অনেক খুশি। দালালদের খপ্পর থেকে সেবাগ্রহীতাদের রক্ষার জন্যে ভূমি অফিসগুলোতে অনেক তথ্যসহ বিলবোর্ড দেয়া আছে যাতে সেবাপ্রার্থীরা সচেতন হয়। দালানমুক্ত পরিবেশে সেবা নিশ্চিত করতেই আমাদের সকল উদ্যোগ কার্যকর করা হচ্ছে।

এ বিষয়ে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, চট্টগ্রাম জেলায় ভূমি সেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্যে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি এর আগেও দালাল ও দূর্নীতিবাজদের অনেককেই জেল জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও উপজেলা ও মহানগরের সকল ভূমি অফিস দালাল ও দূর্নীতিবাজ মুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

শাহ আমানত সেতু থেকে ২৫২ বোতল বিদেশী মদসহ মাইক্রোবাস জব্দ

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতুর গোলচত্বর থেকে ২৫২ বোতল বিদেশী বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের মদসহ একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ।বৃহস্পতিবার রাত ৮টার দিকে...

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স, ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত

ভূমিকম্প-পরবর্তী জরুরি সাড়া কার্যক্রম জোরদারে ঢাকা ও আশপাশের এলাকার জন্য ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুত করছে সরকার। এ লক্ষ্যে তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহের...