শনিবার, ১ আগস্ট ২০২৬

উখিয়ায় মোহাম্মদ শাহ হত্যার মামলার ৩ আসামী অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ শাহ হত্যা মামলার এজাহারভূক্ত তিন আসামীকে ১ টি দেশীয় তৈরী এক রাউন্ড গুলিভর্তি অস্ত্রসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৪ এপিবিএন) এর সদস্যরা।

রোববার (২৬ জুন) সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ক্যাম্প-৩, ব্লক-ডি/৪৩ এর আবু লাফা এর বসতঘর থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক পিপিএম।

গ্রেফতারকৃতরা হলো- ৩ নং ক্যাম্পের মৃত নূর মোহাম্মদের ছেলে নূর আলম (২৫), মৃত জামাল হোসাইনের ছেলে আব্দুল হামিদ (১৮), আবুল বাশারের ছেলে আবু লাফা (২৮)।

তিনি জানান, মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার জনাব মোঃ মেহেদি হাসান শাকিল, সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে অপারেশন অফিসার মোহাম্মদ হানিফ, সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৩, ব্লক-ডি/৪৩,আবু লাফা এর বসতঘরে অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর মোহাম্মদ শাহ্ হত্যা মামলা (উখিয়া থানার মামলা নং-১১৮,তারিখ-২৪/০৬/২০২২খ্রিঃ মামলার ১/২/১৪ নং ৩ আসামীকে গ্রেফতার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী কালে নূর আলম (২৫) এর হেফাজতে থাকা গুলিভর্তি একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান উদ্ধার করা হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে ধৃতদের জব্দকৃত অস্ত্রসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

প্রসঙ্গত, গেলো বুধবার (২২ জুন) সন্ধ্যায় ক্যাম্প ১৭ এর ব্লক ৯৪ এর একটি দোকানের সামনে রোহিঙ্গা সন্ত্রাসীদের গুলিতে পুলিশে মোস্ট ওয়ান্টেড অপরাধী মোহাম্মদ শাহ নিহত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...