শনিবার, ১ আগস্ট ২০২৬

নগরীতে চোরাইকৃত মালামাল সহ দুই নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া স্বর্ণালংকার, মোবাইল ও মূল্যবান কাপড়সহ তাসনুর বেগম (১৯) ও তাসলিমা বেগম (২১) নামের দুজনকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ।

শনিবার (২৫ জুন) বাকলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত তাসনুর চান্দগাঁও থানার খাজা সড়ক এলাকার মো. খোরশেদের স্ত্রী ও তাসলিমা মাদারীপুর জেলার কালকিনী থানার মিনাজাদী গোপালপুর গ্রামের জমির উদ্দীনের মেয়ে।

জানা যায়, গত ২৪ জুন বিকাল অনুমানিক সাড়ে ৪ টার সময় নগরীর বাকলিয়া থানাধীন নিরাপদ হাউজিং এলাকার ডালিম মহাজন নামের এক ব্যক্তি তার স্ত্রী সন্তান সহ তার বাসা হতে বেড়ানোর উদ্দেশ্যে পলোগ্রাউন্ড মাঠে চলমান বানিজ্য মেলায় যান। মেলা থেকে রাত অনুমানিক ৮ টায় বাসায় ফিরে দেখতে পান, তাদের বাসার দরজায় লাগানো তালা নেই এবং দরজা খোলা। এসময় বাসায় প্রবেশ করে দেখেন বাসার মালামাল সব এলোমেলো ও ছড়ানো ছিটানো অবস্থায় আছে। ওই সময় তিনি ও তার স্ত্রী বাসার মালামাল চেক করে দেখতে পান, তার বাসায় থাকা ষ্টীলের আলমারীতে রক্ষিত ১টি স্বর্ণের নেকলেস, ১ জোড়া স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের আংটি, ১ জোড়া রূপার নূপুর, ১টি মোবাইল ফোন, ব্যবহৃত নতুন ও পুরাতন ২০টি শাড়ি, বাচ্চাদের ব্যবহৃত গেঞ্জী ও প্যান্ট সহ আলমারিতে কিছু নেই। পরবর্তীতে ডালিম মহাজন
বাদী হয়ে বাকলিয়া থানা অভিযোগ করিলে অভিযোগের প্রেক্ষিতে বাকলিয়া থানার অফিসার ইনচার্জ এর সার্বিক নির্দেশনায় ঘটনাস্থল পরিদর্শন করে আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে থানা এলাকাসহ আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে তাসনুর বেগম ও তাসলিমা বেগমকে চোরাই কাজে ব্যবহৃত সরঞ্জাম ও চোরাইকৃত মালামাল সহ গ্রেপ্তার করে বাকলিয়া থানা পুলিশ।

এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহিম জানান, শুক্রবার ২৪ জুন বিকেলে দেওয়ান বাজারের একটি বাসায় চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী অভিযোগ করিলে জড়িতদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত দুই নারীকে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি মো. আবদুর রহিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টানেল মোড়ে নিয়ন্ত্রণহীন বাস দোকানে ঢুকে নিহত ২, আহত অন্তত ১৫

চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে যাত্রীর অপেক্ষায় থাকা অন্তত ছয়টি...

পুরো গ্যাংয়ের লিডার বলা যায় ডেভিড ইমনকে: পুলিশ সুপার মাসুদ আলম

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন গ্যাংয়ের মূল নেতৃত্বে রয়েছে বড় সাজ্জাদ। তার প্রধান সহযোগী হিসেবে কাজ করতো ডেভিড ইমন।এছাড়া গ্যাংটির আরেক সদস্য রায়হান দীর্ঘদিন...

পার্কভিউ হাসপাতালের আয়োজনে পল্লী চিকিৎসকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পার্কভিউ হাসপাতাল লিমিটেডের উদ্যোগে হাসপাতালের কনফারেন্স হলে দিনব্যাপী একটি প্রশিক্ষণ কর্মশালা...

চট্টগ্রামের সদরঘাটে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় একটি গুদামে অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‍্যাব-৭। এ সময় চোরাচালান ও...