রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রা‌ম নগরী‌তে প্রতীকী ‘পদ্মা সেতু’

নিজস্ব প্রতি‌বেদক

চট্টগ্রাম নগর স্বেচ্ছা‌সেবকলী‌গের তৈ‌রি করা পদ্মা‌সেতুর আদ‌লে প্রতীকী ‘পদ্মা সেতু’ ঘুর‌লো নগরজু‌ড়ে।পদ্মা সেতুর উ‌দ্বোধ‌নের আনন্দ নগরবাসীর ম‌ধ্যে ছ‌ড়ি‌য়ে দি‌তে ভিন্নধর্মী এ আ‌য়োজন করা হয় ব‌লে জানান স্বেচ্ছা‌সেবকলীগ নেতৃবৃন্ধরা।

পদ্মা‌ সেতু উ‌দ্বো‌ধ‌নের দিন ২৫ জুন,শ‌নিবার সকা‌লে পুরাতন রেল‌স্টেশন থে‌কে ক‌য়েক হাজার নেতাকর্মীকে সা‌থে নি‌য়ে নগর স্বেচ্ছা‌সেবকলীগ সভাপ‌তি দেবা‌শিষ পাল দেবু ও সাধারণ সম্পাদক আ‌জিজুর রহমান আ‌জি‌জের নেতৃ‌ত্বে বিশাল এক র‌্যা‌লি বের করা হয়।পুরাতন রেল ষ্টেশন চত্বরে বেলুন উড়িয়ে র‍্যালীটি উদ্বোধন করেন নগর আওয়ামী লীগ সভাপতি মাহাতাব উদ্দীন চৌধুরী। এসময় তিনি বলেন শেখ হাসিনা একজন সাহসী বীর।তিনি না হলে বৈষিক ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ কোনদিন সম্ভব হত না। শেখ হাসিনার আছেন বলেই বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। পদ্মা সেতু বীর বাঙালির অহংকার। তিনি শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।উদ্বোধন কালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সহ সভাপতি এড.ইব্রাহীম হোসেন বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান,প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুখ,আইন বিষয়ক সম্পাদক ইফতেখার উদ্দীন সাইমুন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বাবু চন্দন ধর।নগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক এড.জিয়া উদ্দীন।

তপু

এসময় আ‌রো উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ সহ সভাপতি হেলাল উদ্দিন, তসলিম উদ্দিন, সুজিত দাশ,মনোয়ার জাহান মনি,আজিজ মিছির,নাজমুল হুদা শিপন,আব্দুর রশিদ লোকমান, আজাদ খান অভি ,মিনহাজুল আবেদীন চৌধুরী সায়েম,যুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান,দেবাশীষ আচার্য্য।

প‌রে প্রতীকী পদ্মা সেতু নি‌য়ে র‌্যা‌লি‌টি নগরীরর প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ করা হয়।এ সময় সাধারণ মানু‌ষের মা‌ঝে আনন্দ ছ‌ড়ি‌য়ে দি‌তে ট্রা‌কের ম‌ধ্যে সাউন্ড সি‌স্টে‌মের মাধ‌্যমে পদ্মা সেতু নি‌য়ে বি‌ভিন্ন শিল্পীর গাওয়া জন‌প্রিয় গান গু‌লো বাজা‌নো হয়।

সা‌ড়ে ১৪ ফিট লম্বা ও ৭ ফিট উচ্চতায় পদ্মা সেতুর আদ‌লে প্রতীকী পদ্মা সেতু তৈ‌রির প‌রিকল্পনাকারী নগর স্বেচ্ছা‌সেবকলী‌গের প্রচার সম্পাদক তোসা‌দ্দেক নূর চৌধুরী তপু ব‌লেন,পদ্মা সেতু নি‌য়ে বি‌ভিন্ন ব‌্যক্তি ও প্রতিষ্ঠা‌নের ষড়যন্ত্রকে প্রতিহত ক‌রে জন‌নেত্রী শেখ হা‌সিনা পদ্মা সেতু উ‌দ্বোধ‌নের মাধ‌্যমে বি‌শ্বের বু‌কে বাংলা‌দেশ‌কে অনন‌্য উচ্চতায় নি‌য়ে গে‌ছেন।বঙ্গবন্ধু কন‌্যার সাহসীকতা,আত্ম‌বিশ্বাস ও সততার অনন‌্য বিজয়গাঁথা স্ব‌প্নের পদ্মা সেতু উ‌দ্বোধন কে স্বরণীয় ক‌রে রাখ‌তে ও সাধারণ মানু‌ষের উৎসাহ, উ‌দ্দীপনা ও আন‌ন্দের অংশ হ‌তে আমরা এই প্রতীকী পদ্মা সেতু তৈ‌রি ক‌রে‌ছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...