চট্টগ্রামের খুলশীতে নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ থেকে পড়ে মো. ইউসুফ (৪০) নামের এক ডিপ্লোমা প্রকৌশলীর মৃত্যু হয়েছে।
রবিবার (২৬ জুন) সকাল ১১টায় খুলশী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইউসুফের ঠিকানা জানা যায় নি।
পাঁচলাইশ থানার পুলিশের ওসি (তদন্ত) সাদেকুর রহমান বলেন, খুলশী থানার টেকনিক্যাল রোডে এয়াকুব আলী ব্রিক ফিল্ডের সাততলা ভবনের ছাদ থেকে নিচে পড়ে যান ইউসুফ। পরে গুরুতর আহত অবস্থায় তার সহকর্মীরা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে নেওয়া হয়েছে।
