শনিবার, ১ আগস্ট ২০২৬

চলন্ত ট্রেনে যাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী  যাত্রীবাহী উদয়ন এক্সপ্রেস ট্রেনে জুবেদ আলী (৭০) নামের এক যাত্রীর মৃত্যু হয়েছে।

রবিবার (২৬ জুন) ভোর ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

নিহত জুবেদ আলী পরিবারসহ সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে চলন্ত ট্রেনে অসুস্থ হয়ে মারা গেছেন বলে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে ট্রেনে অসুস্থ হয়ে পড়েন ওই ব্যক্তি। বিষয়টি রেলওয়ে কন্ট্রোলে জানানো হলে, কন্ট্রোল নির্দেশনা দেয় ট্রেন থামিয়ে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এতে অস্বীকৃতি জানায় তার পরিবার। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয় চট্টগ্রামে এসে হাসপাতালে যাবেন তারা। কিন্তু ট্রেনটি চট্টগ্রাম পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই যাত্রী।

তিনি একজন মুক্তিযোদ্ধা বলে আমরা জানতে পেরেছি। সিলেট থেকে চট্টগ্রামে আসার পথে লোকটি মারা যান। সাথে উনার আত্মীয়- স্বজনরাও আছেন।

চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দীন বলেন, বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে। তিনি পরিবার নিয়ে সিলেট থেকে চট্টগ্রাম আসছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের...

বাঁশখালীর উপকুলীয় সরলে মাছের ঘের নি‌য়ে সংঘ‌র্ষে নিহত ১, গু‌লি‌বিদ্ধ অনেকে

চট্টগ্রামের বাঁশখালীর উপকুলীয় সরল ইউনিয়নে মাছের ঘের (প্রজেক্ট) কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় একজন নিহত এবং গু‌লি‌বিদ্ধ হ‌য়ে অ‌নে‌কে আহত...