বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সিলিন্ডার কেটে রি-রোলিং মিলে বিক্রি, আটক ৩

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডের তুলাতুলী এলাকার একটি তেলের ডিপোতে অভিযান পরিচালনা করে গ্যাসের সিলিন্ডার অবৈধভাবে কেটে রি-রোলিং মিলে বিক্রির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। এ সময় প্রায় ১ হাজার ৬০০টি খালি সিলিন্ডার জব্দ করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুন) র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক ( মিডিয়া) মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জুন) চট্টগ্রামের সীতাকুণ্ডের তুলাতুলী এলাকার একটি তেলের ডিপোতে অভিযান পরিচালনা করে তিনজন গ্রেপ্তার করা হয়েছে।

পরে ডিপোর ভেতর বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন সাইজের ১ হাজার ৬০০টি গ্যাস সিলিন্ডার জব্দ করা হয়েছে। জব্দ করা গ্যাস সিলিন্ডারের আনুমানিক মূল্য প্রায় ৩৪ লাখ টাকা।

র‌্যাবের এ কর্মকর্তা বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে একে অপরের সহায়তায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কোম্পানির অধিক মূল্যের গ্যাস সিলিন্ডার বিভিন্নভাবে সংগ্রহ করে।

এরপর কোন প্রকার নিয়ম নীতির তোয়াক্কা না করে গ্রাহকদের গ্যাস সিলিন্ডার কেটে লোহা হিসাবে রি-রোলিং মিলে বিক্রি করে। এতে সিলিন্ডার কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতি করে আসছিল।

সাধারণ গ্রাহকদের ব্যবহারের সিলিন্ডারগুলো এ চক্রটি কেটে রি-রোলিং মিলে লোহা হিসেবে বিক্রয় করার ফলে বাজারে সিল্ডিারের সংকট দেখা দিয়েছে। ফলে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।

র‍্যাব জানিয়েছে, লোহার দাম বেড়ে যাওয়ায় চক্রটি কম দামে গ্যাস সিলিন্ডার কিনে অবৈধভাবে সেগুলো কেটে রি-রোলিং মিলে বেশি দামে বিক্রি করত।

এর আগে র‍্যাব জানিয়েছিল, কোম্পানিগুলো কম দামে গ্রাহকদের কাছে সিলিন্ডার বিক্রি করে থাকে। তবে সম্প্রতি লোহার দাম বেড়ে গেছে। সেই সুযোগে চক্রটি এলপিজি সিলিন্ডার কম দামে কিনে তুলাতুলী এলাকায় কেটে বিভিন্ন রো-রোলিং মিলে বিক্রি করত।

এই কাজে তারা কোনো আইন মানত না। অথচ বিস্ফোরক আইনে বলা আছে, এসব সিলিন্ডার কাটতে বা ধ্বংস করতে হলে বিস্ফোরক অধিদপ্তরের অনুমতি লাগবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

আরও পড়ুন

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী ব্যাংক পিএলসির পূর্ব কর্পোরেট শাখার ক্যাশ ভোল্ট থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও হওয়ার...

আলীকদম সেনা জোন ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবাসহ চোরাকারবারি আটক

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পোয়ামুহুরী এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১ হাজার ১৯০ পিস ইয়াবাসহ চংলক ম্রো (২৬) নামে এক মাদক চোরাকারবারিকে আটক...

বোয়ালখালীতে বাবার সঙ্গে গোসলে নেমে প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের বোয়ালখালীতে বাবার সাথে পুকুরে গোসল করতে গিয়ে আবু হুরায়রা সিদ্দিকী (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার পশ্চিম সারোয়াতলী ইউনিয়নের...

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...