সোমবার, ২৭ জুলাই ২০২৬

মাটিরাঙ্গায় ৭টি তক্ষকসহ ব্যবসায়ী আটক

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি

বন্যপ্রাণী তক্ষকসহ মোঃ রবিউল ইসলাম রুবেল (৪০) নামের এক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন।

বৃহস্পতিবার (২৩ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর এলাকায় অভিযান চালায় মাটিরাঙ্গা সেনা জোনের একটি টহল দল। এসময় বন্যপ্রাণী ব্যবসায়ী মোঃ রবিউল ইসলাম রুবেলকে আটক ও তার কাছে থাকা সাতটি তক্ষক উদ্ধার করা হয়।

আটক মোঃ রুবেল মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুর এলাকার আইলাক মীর এর ছেলে।

মাটিরাঙ্গা সেনা জোন জানায়, আটক রুবেল একজন তক্ষক ব্যবসায়ী। তিনি অত্যন্ত সুকৌশলে অতি উচ্চ মূল্যে তক্ষক বিক্রি করে আসছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী রুবেলকে সাতটি তক্ষকসহ আটক করা হয়েছে। আসামিকে তক্ষকসহ মাটিরাঙ্গা ফরেস্ট অফিসে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

রেঞ্জ অফিসার আলমগীর হোসেন জানান, সাতটি তক্ষকসহ আসামী রুবেলকে মাটিরাঙ্গা সেনা জোন আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ...

শারীরিক শিক্ষা কলেজে ভলিবল রেফারিজ কোর্স সম্পন্ন

বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহযোগিতায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ চট্টগ্রামের...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা...

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

এসএসসি ৯৩ ব্যাচের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে গত...

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং এ...

চাটগাঁইয়্যা নওজোয়ানের নবনির্বাচিত পরিষদের শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর...

আরও পড়ুন

বান্দরবানে সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবানের থানচি উপজেলার বড়পাথর এলাকায় সাঙ্গু নদীতে নৌকাডুবে নিখোঁজ পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের (২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।রবিবার (২৬ জুলাই) সসকালে সাড়ে...

মানিকছড়ির ফার্মার্স ভ্যালি, পাহাড়ের চুড়ায় বিশুদ্ধতার হাতছানি

পাহাড়ি জনপদ মানিকছড়ি। সবুজের বুক চিড়ে এগিয়ে চলেছে আকাবাকা পাহাড়ি পথ। যেদিকে চোখ যায় সবুজের সমারোহে মন জুড়িয়ে যায়। দুপাশে সবুজ পাহাড় আর তার...

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুদকের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের পরিচালক থাকাকালে ওঠা বিভিন্ন দুর্নীতির অভিযোগ সরকার গুরুত্বের সঙ্গে...

বান্দরবানের থানচি-তিন্দুমুখ নৌপথ ভ্রমন ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

সাম্প্রতিক নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তা নিশ্চিত করতে বান্দরবানের থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত সাঙ্গু নদীপথে সব ধরনের নৌযান চলাচল আগামী ৩০ জুলাই পর্যন্ত বন্ধ...