বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

‘অবৈধ সাড়ে ৩ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলা’

চট্টগ্রাম নিউজ ডটকম

দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ অর্জনের তথ্য গোপনের অভিযোগে জসিম উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক (দুদক)।

এছাড়া ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার সম্পদ জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ থাকার তথ্য-প্রমাণও পাওয়া গেছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৩ জুন) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এ মামলাটি দায়ের করেন সংস্থাটির উপ-সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলাটি করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর উপ-পরিচালক আতিকুল আলম শিমুল।

তিনি বলেন, জসিমের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে অন্য কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকেও আইনের আওতায় আনা হবে।

মামলার আসামি জসীম উদ্দিন আনোয়ারা উপজেলার খোদ্দ গহিরা এলাকার মৃত আবুল বশরের ছেলে। তিনি পেশায় একজন মাছ ব্যবসায়ী। তার বিরুদ্ধে সাগারে ট্রলার দিয়ে মাছ ব্যবসার আড়ালে ইয়াবা কারবারির অভিযোগ রয়েছে।

মামলার এজহারে বলা হয়, আনোয়ারা উপজেলার জসিম উদ্দিনের বিরুদ্ধে ২০১৯ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালায় দুদক। জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সুপারিশ করে অনুসন্ধান প্রতিবেদন দাখিল করা হয়।

পরবর্তী সময়ে জসিমকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়। তিনি একই বছরের ৯ ডিসেম্বর দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন।

দাখিলকৃত সম্পদ বিবরণীতে ৩ কোটি ২২ লাখ ৫ হাজার টাকার স্থাবর এবং ১৪ লাখ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ৩ কোটি ৩৬ লাখ ৫ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের ঘোষণা দেন। কিন্তু দাখিলকৃত সম্পদ বিবরণী বাছাইকালে তার নামে ৩ কোটি ৯৮ লাখ ১৩ হাজার ৮৫৪ টাকার স্থাবর এবং ২৯ লাখ ২১ হাজার ৩৪৭ টাকার অস্থাবর সম্পদসহ সর্বমোট ৪ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ২০১ টাকার সম্পদের তথ্য প্রমাণ পাওয়া যায়।

অর্থাৎ তিনি দুদকে কাছে ৯১ লাখ ৩০ হাজার ২০১ টাকার সম্পদ গোপন করেন। এছাড়া যাচাইকালে ঘোষিত সম্পদের ৩ কোটি ৫০ লাখ ৬০ হাজার ২০১ টাকার সম্পদের হিসাব দিতে পারেননি জসিম উদ্দিন। তার আয়ের সঙ্গে এসব সম্পদের কোনো মিল পাওয়া যায়নি। অর্থাৎ এসব সম্পদ তার আয় বহির্ভূত সম্পদ বলে বিবেচিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...