বুধবার, ২৬ আগস্ট ২০২৬

দুর্নীতি-অর্থ আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

নানা অনিয়ম, দুর্নীতি ও সরকারি অর্থ আত্মসাতের কারণ দেখিয়ে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বসার খানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখা সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে।

সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৬ জুন এ সাময়িক বরখাস্তের আদেশ করা হয়। তবে মঙ্গলবার (২১ জুন) সকালে এ বিষয়টি জানাজানি হয়। ঝালকাঠি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট দফতরে প্রজ্ঞাপনের অনুলিপি দেয়া হয়েছে।

অনুলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, সাময়িক বরখাস্তের সঙ্গে চেয়ারম্যানকে কেন স্থায়ী বরখাস্ত করা হবে না, সে বিষয় কারণ দর্শানোর জন্য সাত দিনের সময় দিয়ে নোটিশ করা হয়েছে।

সাময়িক বরখাস্তের আদেশের কপিতে উল্লেখ করা হয়েছে, গত তিন বছরের ইউনিয়ন পরিষদের ট্যাক্সের মাসিক সভায় আলোচনা বা রেজুলেশন না করে আত্মসাৎ, করোনাকালীন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ত্রাণের চাল আত্মসাৎ, প্রধানমন্ত্রীর তহবিল থেকে অসহায় মানুষের মাঝে প্রদানকৃত টাকা বিতরণে অনিয়ম, এলজিএসপি-৩ এর প্রাপ্ত বরাদ্দ থেকে তথ্যসেবা কেন্দ্রের মালামাল না কিনে অর্থ আত্মসাৎ, ২০১৯-২০২০ অর্থবছরের ফটোকপি কেনা বাবদ ৯০ হাজার টাকা আত্মসাৎ, ইউনিয়নভিত্তিক করোনা টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীদের আপ্যায়নের টাকা আত্মসাৎ, ট্রেড লাইসেন্স ফি, ওয়ারিশ ফি, ওয়ারিশ সনদ ফি, অটোরিকশা লাইসেন্স ফি‘র টাকা আত্মসাৎ, প্রাক্তন ইউপি সচিব দিয়ে ইউনিয়ন পরিষদের রেজুলেশনসহ সকল কার্যক্রম পরিচালনা করা এবং ২০১৯-২০২০ অর্থ বছরের জনস্বাস্থ্য অধিদফতর থেকে পাওয়া ২০ সেট রিং স্লাপ ইউপি সদস্যদের না জানিয়ে বিতরণের অভিযোগ তদন্ত কর্মকর্তা কর্তৃক তদন্তে প্রমাণিত হয়েছে।
এ ব্যাপারে ৭ নম্বর পোনাবালিয়া ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান বলেন, মন্ত্রণালয়ের চিঠি এখনো আমি হাতে পাইনি। তবে একটি চিঠি আসছে শুনেছি। তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল। তার তদন্তও হয়েছে, বলেন ইউপি চেয়ারম্যান আবুল বাশার খান।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...