মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

আসামে বন্যায় মৃত্যু বেড়ে ৮২, পানিবন্দি ৪৭ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। সর্বশেষ পাওয়া খবরে আরও ১১ জনের মৃত্যুর কথা জানা গেছে। এ নিয়ে রাজ্যটিতে বন্যা ও ভূমিধসে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮২ জনে। আজ মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

আসাম দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএসডিএমএ) জানিয়েছেন, গত এক সপ্তাহে ৪৭ লাখেরও বেশি মানুষ বন্যায় পানিবন্দি হয়ে আছেন। আসাম রাজ্যের ৩৬টি জেলার মধ্যে ৩২টিই বন্যায় প্লাবিত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ফোন করে বন্যা পরিস্থিতির খোঁজ-খবর নিয়েছেন।

এএসডিএমএ আরও জানিয়েছে, দাররাং জেলায় তিন জন, নগাঁওয়ে দুজন এবং কাছাড়, দিব্রুগড়, হাইলাকান্দি, হোজাই, কামরূপ ও লখিমপুরে এক জন করে মারা গেছেন। এদের মধ্যে দুজন পুলিশও রয়েছেন যাঁরা নগাঁওয়ে পানিবন্দি মানুষকে উদ্ধার করতে গিয়ে বন্যার স্রোতে ভেসে গেছেন। এ ছাড়া, উদালগুড়ি ও কামরূপে দুজন এবং কাছাড়, দারাং ও লখিমপুরে এক জন করে নিখোঁজ রয়েছেন।

সোমবার হিমন্ত শর্মা টুইটার পোস্টে বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বন্যা পরিস্থিতির খবর নিতে সকাল থেকে দুবার ফোন করেছেন। বন্যার ক্ষয়ক্ষতি জানার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় শিগগিরই এক দল কর্মকর্তাকে পাঠাবে।

এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসামের মুখ্যমন্ত্রীকে ফোন করে বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন এবং সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

গত এক সপ্তাহের প্রলয়ংকরী বন্যায় আসামের ৫ হাজার ৪২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের অন্তত ২ লাখ ৩১ হাজার ৮১৯ জন মানুষকে ৮১০টি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও রেইস অনলাইন লিমিটেড মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

উন্নত ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল...

খাগড়াছড়িতে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলি, ৪ আগ্নেয়াস্ত্রসহ গুলি উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের...

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

আরও পড়ুন

ইংল্যান্ডের স্বপ্ন ভেঙ্গে ফাইনালে আর্জেন্টিনা

বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচ। মুখোমুখি দুই বিশ্বসেরা দল। কিন্তু মাঠের লড়াইটা কেমন যেন বড়ই বেমানান বিশ্বকাপের সাথে সে সাথে দুই দলের নাম, জশ, খ্যাতি আর...

ফ্রান্সকে বিদায় করে ফাইনালে স্পেন

এবারের বিশ্বকাপ ট্রফিটা ফান্সের হাতেই উঠছে তেমনটি দেখছিলেন বেশিরভাগ ফুটবল বোদ্ধা থেকে শুরু করে দর্শক। গত আসরে শিরোপা জিততে না পারার হতাশা কাটিয়ে উঠার...

আর্জেন্টিনা-ইংল্যান্ড ফাইনালের লড়াই কাল

বিশ্বকাপে আর্জেন্টিনা এবং ইংল্যান্ডের ম্যাচ মানে বাড়তি উত্তেজনা আর বাড়তি উম্মাদনা। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ আসলেই সামনে চলে আসে নানা সমালোচনা আর বিতর্ক। তবে সবার আগে...

চিপ ওয়ার: বৈশ্বিক ক্ষমতার পুনর্বিন্যাস

একবিংশ শতাব্দীতে ইন্টারন্যাশনাল পলিটিক্সে ক্ষমতার প্রকৃতি মৌলিকভাবে পরিবর্তিত হয়েছে। অতীতে মিলিটারি পাওয়ার, প্রাকৃতিক সম্পদ, জ্বালানি নিয়ন্ত্রণ এবং পারমাণবিক অস্ত্র গ্লোবাল পাওয়ার-এর প্রধান ভিত্তি হিসেবে...