বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সীতাকুণ্ড বিএম ডিপোতে হতাহতের স্বজনরা চেক নিলো চোখের পানিতে

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের কাশেম জুট মিল এলাকায় অবস্থিত বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় হতাহত ৬৯ জনের পরিবারের মাঝে চেক বিরতণ করেছে বিএম কনটেইনার ডিপো লিমিটেড কর্তৃপক্ষ।

আজ সোমবার (২০ জুন) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে হতাহতদের পরিবারের মাঝে চেক তুলে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

এসময় চেক নিতে আসা নিহত ব্যক্তিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। ফায়ার সার্ভিসের কুমিরা স্টেশনের নিহত লিডার এমরান হোসেন মজুমদারের স্ত্রী জান্নাতুল ফেরদৌস চাঁদপুর থেকে এসেছেন চেক নেওয়ার জন্য।

তার সঙ্গে ছিল পাঁচ বছর বয়সী ছেলে তাহসিন। ছেলেকে নিয়ে চেয়ারে বসে কান্না করছিলেন তিনি। তিনি বলেন, আমার স্বামীকে তো আর ফিরো পাবো না। ছেলেকে কীভাবে মানুষ করবো সেই চিন্তায় দিন পার করছি। আজকে বিএম ডিপো কর্তৃপক্ষ থেকে ১৫ লাখ টাকার একটি চেক দিয়েছে।

বিএম ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, বিএম ডিপোতে মারা যাওয়াদের মধ্যে থেকে আজকে ২৬ জনের পরিবারকে চেক দেওয়া হয়েছে। এরমধ্যে ফায়ার সার্ভিসের নিখোঁজ ৩ জনসহ ১৩ পরিবারকে ১৫ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। আর নিহত অন্য ১৩ পরিবারকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। আর আহত ৪৩ জনের পরিবারকে আহতের মাত্রা অনুযায়ী ২ লাখ টাকা থেকে ১০ লাখ টাকার চেক দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেছেন, বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হতাহতের পাশে দাঁড়াতে চট্টগ্রামবাসী যেভাবে ছুটে এসেছেন সেটি সারাদেশে নজির স্থাপন করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও চট্টগ্রামবাসীর এ আন্তরিকতায় মুগ্ধ হয়েছেন।

মমিনুর রহমান বলেন, যারা নিহত হয়েছেন তাদের পরিবারে যদি কেউ কর্মক্ষম থাকে তাহলে তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন বিএম ডিপো কর্তৃপক্ষ। যাদের কর্মক্ষম কেউ নেই তাদের ভরন-পোষনের ব্যবস্থা করবেন যাতে তারা চলতে পারে।

এছাড়া যারা আহত হয়ে কর্মক্ষম হয়েছেন তাদের পরিবারের কাউকে চাকরির ব্যবস্থা করবেন। বিএম ডিপো কর্তৃপক্ষ এ পর্যন্ত যে কথা বলেছেন সব তারা রক্ষা করেছেন। আশা করি বাকি কথাগুলোও তারা রক্ষা করবেন।

অনুষ্ঠানে স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী বলেন, বিএম ডিপোর ঘটনায় আমরা মর্মাহত। যারা মারা গেছেন তাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখার জন্য আমাদের অফিসের সামনে দুটি স্মৃতিসৌধ করবো।

এ সময় চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, যারা হতাহত হয়েছেন তাদের পরিবারে যদি সক্ষম কেউ থাকে তাকে চাকরি দেন। যে আর্থিক অনুদান আপনারা পাচ্ছেন সেগুলো কাজে লাগাবেন। কাউকে অতিরিক্ত মুনাফার আশায় নগদ টাকা দেবেন না। বিএম কনটেইনার ডিপোর ঘটনায় যারা এগিয়ে এসেছেন তাদের কাছে চট্টগ্রামের মানুষ কৃতজ্ঞ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...