বুধবার, ২৬ আগস্ট ২০২৬

বন্যার্তদের পাশে দাঁড়াতে রাবি শিক্ষার্থীদের গান গেয়ে অর্থ সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

দ্বিতীয় দফা বন্যায় ভাসছে সিলেট, সুনামগঞ্জসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলা। গত ১১ জুন থেকে শুরু হওয়া এ বন্যার পানিতে ভাসছে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম ও গাইবান্ধার হাজার হাজার পরিবার। বন্যায় সবকিছু হারিয়ে অনেকেই এখন নিঃস্ব।

অনিয়ন্ত্রিত পানির তোড়ে ভেসে গেছে ঘরবাড়ি, আসবাব, জমির ফসল, গবাদি পশুসহ সবকিছু। এরই মধ্যে খাবার পানির সংকটও তীব্র থেকে তীব্রতর হয়েছে। বৃষ্টিতে ভিজে, পানিতে ভেসে মানবেতর জীবনযাপন করছে বানভাসি মানুষ। এসব বানভাসি মানুষের পাশে এরই মধ্যে দাঁড়িয়েছে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জসহ আশপাশের অঞ্চলের বানভাসিদের পাশে দাঁড়াতে পথে পথে গান গেয়ে টাকা সংগ্রহ করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গানের দল স্বরব্যাঞ্জো, ক্যাম্পাস বাউলিয়া ও অমরত্বর শিল্পী সদস্যরা।

রাজশাহীর বিভিন্ন বিনোদন কেন্দ্র, জনবহুল বিভিন্ন মোড়ে মোড়ে গলায় গিটার, ইউকুলেলে, কাহন, ঢোল, দোতারা ঝুলিয়ে আর হাতে ত্রাণ বাক্স নিয়ে গান গেয়ে বন্যার্তদের জন্য অর্থ সংগ্রহ করছেন তারা। পাশে বানভাসি মানুষের জন্য সাহায্য চেয়ে করা প্ল্যাকার্ড ও দানবাক্স নিয়ে দাঁড়িয়েছেন কেউ। অন্যদিকে গান গেয়ে সাহায্যের কথা বলছেন শিল্পীরা।

এ বিষয়ে ওই গানের দলের এক সদস্য বলেন, নিজেদের সক্ষমতাকে পুঁজি করে মানুষের দুয়ারে হাত পেতে যতটা সম্ভব সুনামগঞ্জের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে কাজ করবেন তারা। সংগৃহীত অর্থ নিজ উদ্যোগে ত্রাণ আকারে অতি শিগগিরই পৌঁছানো হবে বন্যাদুর্গত এলাকায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

আরও পড়ুন

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস।৫৫তম জশনে জুলুসে নেতৃত্ব দিচ্ছেন পাকিস্তানের দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...