বুধবার, ২৬ আগস্ট ২০২৬

অস্ত্র সঙ্কটে ইউক্রেনের সেনারা

আন্তর্জাতিক ডেস্ক :

ইউক্রেনে যুদ্ধরত সেনাদের সামনে এবার আরেক চ্যালেঞ্জ। একে শক্তিশালী প্রতিপক্ষের সাথে তুলনামূলক কম জনশক্তি নিয়ে চালিয়ে যেতে হচ্ছে যুদ্ধ, তার মধ্যে নতুন করে দেখা দিয়েছে অস্ত্র সঙ্কট। রুশ হামলায় পূর্বাঞ্চলের শহর সেভেরোদোনেস্ক বিধ্বস্ত হওয়ার পর থেকেই হামলা আতঙ্কে আশপাশের শহরগুলো। এসব অঞ্চলে অবস্থানরত সেনারা নিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি। তবে তাদের কাছে নেই আধুনিক কোনো অস্ত্র। তাই রুশ আগ্রাসন প্রতিরোধে ট্যাঙ্কসহ সমরাস্ত্রের জন্য তারা আকুতি জানাচ্ছেন পশ্চিমাদের কাছে। খবর বিবিসির।

ইউক্রেনের পূর্বাঞ্চলে একের পর এক হামলা চালাচ্ছে রুশ বাহিনী। এরইমধ্যে বিধ্বস্ত সেভেরোদোনেস্ক। শিল্প এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়াই এখন লক্ষ্য। সেভেরোদোনেস্কের আশপাশের শহরগুলোতেও এখন হামলা আতঙ্ক। তেমনই এক শহর লিশিচানস্ক। যেকোনো সময় রুশ হামলা হতে পারে এই আতঙ্কে দিন পার করছেন এই এলাকার বাসিন্দারা।

শহরটিতে সতর্ক অবস্থানে আছে ইউক্রেনের সেনারা। নিজ শহর রক্ষায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চান তারা। তবে রুশ সেনাদের মোকাবেলায় ভারী অস্ত্রের আকুতি তাদের।

ইউক্রেনের এক সেনা সদস্য পেট্রো কুজেক বলেন, যুক্তরাষ্ট্রসহ যেসব দেশ আমাদের অস্ত্র সহায়তা দিচ্ছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে আমাদের এখন যুদ্ধের আরও আধুনিক সরঞ্জাম ও ট্যাঙ্ক দরকার। এই মুহূর্তে, আমরা যেসব অস্ত্র পাচ্ছি তা দিয়ে কেবল গেরিলা হামলা চালাতে পারি।

এরমধ্যে, শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া শুরু করেছে কর্তৃপক্ষ। তবে নানা প্রতিবন্ধকতায় এলাকা ছাড়তে পারেননি অনেকে। এখন পর্যন্ত বেশকয়েকটি অঞ্চলের নিয়ন্ত্রণ হারালেও রুশ সেনাদের বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরোধ প্রশংসা কুড়াচ্ছে। শক্তিশালী রুশ বাহিনীকে মোকাবেলায় পশ্চিমাদের কাছে আরও অস্ত্রের আবেদন জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক রাষ্ট্রব্যবস্থার চেয়েও প্রাচীন, কিন্তু রাষ্ট্রত্বের ইতিহাস প্রায় অনুপস্থিত। তারা হলো কুর্দি জনগোষ্ঠী। United Nations High...

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূতের বৈঠক: সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।শনিবার (১ আগস্ট) সকাল সাড়ে...

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও অন্যান্য খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।তিনি বলেন, এসব খাতে বিনিয়োগের মাধ্যমে একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক...