বুধবার, ২৬ আগস্ট ২০২৬

চট্টগ্রামে রোববার উচ্ছেদ করা হবে পাহাড়ের অতিঝুঁকিপূর্ণ ১২০ স্থাপনা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আকবর শাহ থানার ১ নং ঝিলের বরিশাল ঘোনা এলাকায় অতি ঝুঁকিপূর্ণ ১২০টি স্থাপনা রোববার ( ১৯ জুন) উচ্ছেদ করার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে পাহাড়ে ঝুঁকিপূর্ণ সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান।

শনিবার (১৮ জুন) দুপুরে আকবর শাহ থানার পাহাড় ধসে নিহতের স্থান পরিদর্শন শেষে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, চট্টগ্রামের আকবর শাহ এলাকার ঝুঁকিপূর্ণ স্থানে হাজার হাজার মানুষ বসবাস করছে। প্রতিবছরই উচ্ছেদ কার্যক্রম চালানো হয়, এরপর আবার এখানে এসে বসতি স্থাপন শুরু করে তারা। আমরা শনিবার সকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুরুল আলম জসীমকে সঙ্গে নিয়ে দুর্ঘটনাকবলিত এলাকার আশপাশে পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ বসতিগুলো চিহ্নিত করেছি। অতি ঝুঁকিপূর্ণ ঘরগুলো থেকে বিদ্যুৎসহ সকল প্রকার সার্ভিস বন্ধ করে দেব। যেগুলো খুবই ঝুঁকিপূর্ণ আছে এমন ১২০টি ঘর আগামীকাল রোববার উচ্ছেদ করব।

তিনি বলেন, এবার আমরা স্থানীয় কাউন্সিলরকে অনুরোধ করে বলেছি, উচ্ছেদের পর যেন এই জায়গায় কেউ আবার বসতি স্থাপন করতে না পারে। সেই ব্যবস্থাটি আপনারা নিশ্চিত করবেন। কেউ যাতে ঝুঁকিপূর্ণ স্থানে আর বসতি গড়তে না পারে।

জেলা প্রশাসক বলেন, ঝুঁকিপূর্ণভাবে অবস্থানকারীদের মালামাল সরিয়ে নিতে বলেছি। উচ্ছেদ অভিযানে সহযোগিতা করবে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, মেট্রোপলিটন পুলিশসহ স্বেচ্ছাসেবীরা। যাদের উচ্ছেদ করা হবে তাদের পুনর্বাসন করা হবে না। কারণ যারা এখানে থাকেন প্রত্যেকেই ভাড়াটিয়া।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

আরও পড়ুন

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে ভুয়া ও জাল কাগজপত্র প্রস্তুত করে ব্যাংক হিসাব খোলা ও ২৭টি ভুয়া ‘বাই...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...