বুধবার, ২৬ আগস্ট ২০২৬

এসএসসি পরীক্ষার একদিন আগেই পানির নিচে ২৩ কেন্দ্র, পরীক্ষা পেছানোর দাবি

নিজস্ব প্রতিবেদক

এসএসসি পরীক্ষার বাকি আর একদিন। এরই মাঝে দুই সপ্তাহের ব্যবধানে সিলেটে আবারও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ফলে সিলেট ও সুনামগঞ্জের ৯টি উপজেলার ২৩টি পরীক্ষা কেন্দ্র পানিতে তলিয়ে গেছে।

এছাড়া পথঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান পানিতে থইথই করছে। সিলেট ও সুনামগঞ্জের সাড়ে চারশরও বেশি স্কুল, কলেজ, মাদরাসা তলিয়ে গেছে। এ অবস্থায় এসএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়ক উপচে তীব্র বেগে পানি ঢুকছে। উজানি ঢলে একের পর এক তলিয়ে যাচ্ছে সিলেটের বিভিন্ন উপজেলা। গ্রাম ছেড়ে লোকজন আশ্রয়ের খোঁজে ছুটছে। গবাদিপশুর জায়গা হয়েছে মহাসড়কে। বানভাসি মানুষের ভোগান্তি এখন চরমে।

স্থানীয়রা বলছেন, পানি প্রচণ্ড বাড়ছে। অনেক অসহায় পরিবার আছে যারা খাবার পাচ্ছে না। আমরা যা পারছি এলাকা থেকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি।

অনেকে দাবি করছেন, এলাকায় যেসব বহুতল স্কুল ভবন আছে সেগুলোকে যেন অস্থায়ী আশ্রয়কেন্দ্র বানানো হয়।

তারা বলছেন, পরীক্ষা তো পরও নেয়া যাবে। মানুষের জীবন যদি না বাঁচে তাহলে তো আর পরীক্ষা নেই। একটি করে স্কুল ছেড়ে দিলেও অন্তত ২৫০ থেকে ৩০০ মানুষ সেখানে আশ্রয় নিতে পারবে।

এমন পরিস্থিতিতে আগামী রোববার (১৯ ‍জুন) থেকে অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষা পেছানোর দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।

পরীক্ষার্থীরা বলছেন, তারা বন্যার কারণে পড়াশোনাও করতে পারছেন না। অনেক শিক্ষার্থী ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন স্থানে অবস্থান করছেন। বইখাতা নিয়ে সবাই দৌড়াদৌড়ি করছে। এ কারণে তাদের দাবি যেন এসএসসি পরীক্ষা পেছানো হয়।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায়...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক...

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি,...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া...

আরও পড়ুন

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি মদ ও শাড়ি এবং গাঁজার বড় চালান আটক করেছে কোস্টগার্ড।মঙ্গলবার (২৫ আগস্ট) কোস্ট...

পরিবহন শ্রমিকদের নির্বাচন ঘিরে সংঘর্ষ, অবরোধ, ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন ঈদগাঁ দুলহান কমিউনিটি সেন্টার এলাকায় বাংলাদেশ আন্তঃজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের শ্রমিকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা...

বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে হবে: সাংসদ এরশাদ উল্লাহ

‘সবার আগে বাংলাদেশ’ এই চেতনায় উজ্জীবিত হয়ে দেশ প্রেমিক সুনাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তোলার আহ্বান জানিয়ে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, আগামীর...

ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদ্রাসার মোবারক র‍্যালি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মঙ্গলবার সকালে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার উদ্যোগে বর্ণাঢ্য মোবারক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। মোবারক র‍্যালিটি মাদ্রাসা থেকে শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম...